Thursday, June 18, 2026

মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে সহবাস, বিনা সম্মতিতে গর্ভপাত! বান্ধবীর অভিযোগে ধৃত মেডিক্যাল কলেজের PGT পড়ুয়া

Date:

Share post:

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস এবং জোর করে তিনবার গর্ভপাত করানোর অভিযোগ। কলকাতা মেডিক্যাল কলেজের (Kolkata Medical College) PGT-র পড়ুয়াকে ক্যাম্পাস থেকেই গ্রেফতার করল পাটুলি থানার পুলিশ। অভিযোগ, মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে একাধিক বার শারীরিক সম্পর্ক স্থাপন করায় তিন বার অন্তঃসত্ত্বা হয়ে পড়েন ওই তরুণী। অভিযোগ, বান্ধবীর সম্মতি ছাড়াই প্রতিবারই তাঁর গর্ভপাত করিয়ে দেন তিনি। এখন বিয়ে তো দূর, তরুণীর সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন ওই পিজিটি পড়ুয়া। এর জেরে থানায় অভিযোগ দায়ের করেন তিনি।

পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত মেডিক্যাল কলেজের (Kolkata Medical College) পিজিটি-র পড়ুয়া। তাঁর বাড়ি মালদহে। এখানে বৌবাজার থানা এলাকায় নিউ বয়েজ হস্টেলে থাকেন। তাঁর সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে ওই তরুণীর। তিনিও কলকাতার বাসিন্দা নন। কর্মসূত্রে এখানে থাকেন। দুজনের মধ্যে ঘনিষ্ঠতা হয়। একাধিকবার সহবাস করেন। তরুণী তাঁর অভিযোগপত্রে জানিয়েছেন, এর জেরে তিনবার অন্তঃসত্ত্বা হয়ে পড়েন তিনি। আর প্রতিবারই তাঁর সম্মতি ছাড়া গর্ভপাত করিয়ে দেন প্রেমিক।

ইদানীং বিয়ের কথা বললে ওই পিজিটি পড়ুয়া অস্বীকার করেন বলে অভিযোগ করেছেন তাঁর বান্ধবী। এমনকী তাঁকে এড়িয়েও চলছিলেন তিনি। এর পরে পাটুলি থানায় অভিযোগ দায়ের করেন তিনি। তার ভিত্তিতে পদক্ষেপ করে পাটুলি থানার পুলিশ। প্রাথমিক ভাবে তরুণীর মেডিক্যাল পরীক্ষাও করানো হয়। তাঁর বয়ানও রেকর্ড করেছে পুলিশ। উপযুক্ত তথ্যপ্রমাণ জোগাড়ের পরে গ্রেফতার করে হয় ওই ডাক্তারি পড়ুয়াকে।
আরও খবরদুই বাসের রেষারেষিতে বাখরাহাটে দুর্ঘটনা, আহত অন্তত ২০

Related articles

লড়াই এবার প্রকাশ্যে, ক্রীড়ামন্ত্রীকে অভিষেকের পাল্টা চিঠি সৌরভের

  বুধবার ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে সাক্ষাৎ করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বুধবার নব মহাকরণে ক্রীড়া দফতরে যান সৌরভ,...

কালীঘাটে মমতার বাড়ির পুলিশি নিরাপত্তা প্রত্যাহার! তৃণমূলনেত্রীর সুরক্ষা নিয়ে অভিযোগ ডেরেকের

হরিশ চ্যাটার্জি স্ট্রিটের চেনা ছবিটা বদলে গিয়েছিল আগেই। গলি থেকে সরে গিয়েছিল পুলিশের ব্যারিকেড ও গার্ডরেল। তবে প্রাক্তন...

যোগ দিবসে উপস্থিতি বাধ্যতামূলক কেন? রেড রোড বন্ধ নিয়েও মামলা হাই কোর্টে

২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন ঘিরে সরগরম রাজ্য রাজনীতি ও প্রশাসনিক মহল। ওই দিন কলকাতার রেড রোডে...

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নবাণে নাজেহাল স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...