Wednesday, June 17, 2026

৫০ বেসিস পয়েন্ট কমল রেপো রেট, গাড়ি-বাড়ির ইএমআই কমার সম্ভাবনা 

Date:

Share post:

শুক্রবার সকালে মধ্যবিত্তকে খানিকটা স্বস্তি দিয়ে রেপো রেট কমার ঘোষণা করল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (Reserve Bank of India reduces repo rate)। ৫০ বেসিস পয়েন্ট কমানোর ফলে বর্তমান রেপো রেট কমে দাঁড়াল ৫.৫ শতাংশে। ফলে ঋণগ্রহীতাদের অনেকটা সুরাহা হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

গত দুবছর রেপো রেট (Repo rate) অপরিবর্তিত থাকলেও চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ০.২৫ শতাংশ রেপো রেট কমান আরবিআইয়ের গভর্নর সঞ্জয় মালহোত্রা। এপ্রিলেও সামান্য কমেছিল এই রেট। RBI জানিয়েছেন, মানিটরি পলিসি কমিটির বৈঠকে সর্বসম্মতভাবেই রেপো রেট কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।চলতি অর্থবর্ষ মুদ্রাস্ফীতিও কমে ৩.৭ শতাংশে নামতে পারে। রিজার্ভ ব্যাংকের এই সিদ্ধান্তে যাঁদের হোম লোন চলছে তাঁদের ক্ষেত্রে অনেকটাই স্বস্তি মিলতে পারে বলে আশাবাদী অর্থনৈতিক বিশ্লেষকরা। আরবিআই গভর্নর জানিয়েছেন যেভাবে ভারত মুদ্রাস্ফীতির মোকাবিলা করছে তাতে দেশ বিদেশের লগ্নিকারীদের জন্য এদেশের অর্থনীতিতে প্রচুর সুযোগ রয়েছে। যদিও রেপো রেট কমার পর ইএমআই-এর ক্ষেত্রে কতটা সুবিধা মিলবে তা নিয়ে এখনও পর্যন্ত স্পষ্ট করে কিছু জানানো হয়নি।

 

Related articles

কালীঘাটে মমতার বাড়ির পুলিশি নিরাপত্তা প্রত্যাহার! তৃণমূলনেত্রীর সুরক্ষা নিয়ে অভিযোগ ডেরেকের

হরিশ চ্যাটার্জি স্ট্রিটের চেনা ছবিটা বদলে গিয়েছিল আগেই। গলি থেকে সরে গিয়েছিল পুলিশের ব্যারিকেড ও গার্ডরেল। তবে প্রাক্তন...

যোগ দিবসে উপস্থিতি বাধ্যতামূলক কেন? রেড রোড বন্ধ নিয়েও মামলা হাই কোর্টে

২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন ঘিরে সরগরম রাজ্য রাজনীতি ও প্রশাসনিক মহল। ওই দিন কলকাতার রেড রোডে...

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নবাণে নাজেহাল স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...

অভয়ার বিচারের আশ্বাস দিয়ে আয়ুষ্মান ভারত চালুর বার্তা স্বাস্থ্যমন্ত্রীর

অভয়ার বিচারের আশ্বাস দিয়ে রাজ্যের চিকিৎসাব্যবস্থার আমূল পরিবর্তনের বার্তা দিলেন নবনিযুক্ত স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। একই সঙ্গে ওটিসি বা...