Wednesday, June 17, 2026

বিশ্ব পরিবেশ দিবসে সবুজ বার্তা: গাছ লাগিয়ে পরিবেশ রক্ষায় শ্যাম সুন্দর কোং জুয়েলার্স

Date:

Share post:

৫ জুন, বিশ্ব পরিবেশ দিবস। সারা বিশ্ব যখন পরিবেশ দূষণ, বন উজাড় ও বিশ্ব উষ্ণায়নের প্রকোপে নাজেহাল, ঠিক সেই সময়ে সমাজের প্রতি নিজের দায়বদ্ধতা পালন করতে এগিয়ে এল শ্যাম সুন্দর কোং জুয়েলার্স। এই বর্ষের বিশ্ব পরিবেশ দিবসে পরিবেশ রক্ষার লক্ষ্যে সংস্থাটি গৃহীত করেছে এক ব্যতিক্রমী উদ্যোগ—“বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ বিতরণ”।

উন্নয়নের নামে নির্বিচারে বনাঞ্চল ধ্বংস এবং প্রাকৃতিক ভারসাম্যের বিপর্যয় ঠেকাতে সমাজের সবস্তরে সচেতনতা তৈরির উদ্দেশ্যেই সংস্থার এই বিশেষ প্রচেষ্টা। ত্রিপুরার স্বর্ণগ্রাম শিক্ষালয় ওয়ারেংবাড়ি এবং সুন্দরবনের বেলা সাহা স্মৃতি বিদ্যামন্দির চত্বরে ব্যাপকভাবে গাছ লাগানোর কর্মসূচি গ্রহণ করা হয়েছে। পাশাপাশি, সুন্দরবনের শতাধিক গ্রামবাসীদের মধ্যে দ্রুত বেড়ে ওঠা বিশেষ প্রজাতির নারকেল চারা বিতরণ করা হয়েছে।

এই কর্মসূচিতে স্কুলের ছাত্র-ছাত্রীরা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে। শুধু গাছ লাগানোই নয়, রোপিত গাছের দেখভালের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিচ্ছে শিশুরা। উদ্দেশ্য একটাই—এই সচেতনতা ও উদ্যোগ যেন শুধু একটি দিনের মধ্যে সীমাবদ্ধ না থেকে বছরের পর বছর ধরে ছড়িয়ে পড়ে সমাজের সর্বত্র।

শ্যাম সুন্দর কোং জুয়েলার্স-এর এই উদ্যোগ নিঃসন্দেহে সমাজে একটি ইতিবাচক বার্তা বহন করছে। শুধু ব্যবসা নয়, সমাজ ও পরিবেশের প্রতিও যে তাঁদের দায়বদ্ধতা রয়েছে, সেই প্রমাণ তারা বারবারই দিয়ে এসেছে। বিশ্ব উষ্ণায়নের হুমকি মোকাবিলা করে, একটি সবুজ ও সুস্থ পৃথিবী গড়ার লক্ষ্যে এভাবেই এগিয়ে চলেছে শ্যাম সুন্দর কোং জুয়েলার্স—একটি অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে।

আরও পড়ুন – ৫০ বেসিস পয়েন্ট কমল রেপো রেট, গাড়ি-বাড়ির ইএমআই কমার সম্ভাবনা 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নবাণে নাজেহাল স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...

অভয়ার বিচারের আশ্বাস দিয়ে আয়ুষ্মান ভারত চালুর বার্তা স্বাস্থ্যমন্ত্রীর

অভয়ার বিচারের আশ্বাস দিয়ে রাজ্যের চিকিৎসাব্যবস্থার আমূল পরিবর্তনের বার্তা দিলেন নবনিযুক্ত স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। একই সঙ্গে ওটিসি বা...

কেন এই পরিস্থিতি? অভিষেককে ডাকলেন লোকসভার স্পিকার

লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে কথা বলার জন্যে এবার ডেকে পাঠালেন তৃণমূল সাংসদ তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

সোনারপুরে তরুণীর রহস্যমৃত্যু: খুন নাকি অন্য কারণ? তদন্তে পুলিশ

কয়েক দিন ধরে বন্ধ ছিল ফোন, দেখা মেলেনি তরুণীর। শেষ পর্যন্ত সোনারপুরের (Sonarpur) একটি ফ্ল্যাট থেকে উদ্ধার হল...