Saturday, June 20, 2026

আরও এক সমবায় জয়: কাঁকসার সোনালিকা তৃণমূলের দখলে

Date:

Share post:

রাজ্য জুড়ে সমবায় সমিতির ভোটে জয়ের ধারা অব্যাহত রয়েছে তৃণমূলের। কাঁকসা ব্লকেও এই জয়ের ধরা অব্যাহত। গত মাসেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাঁকসার (Kanksa) দোমড়া সমবায় সমিতির নির্বাচনে জয়ী হন তৃণমূল প্রার্থীরা। এবার কাঁকসার রাজবাঁধেও সোনালিকা সমবায় সমিতির (Sonalika samabaya samity) নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৪৬ আসনেই জয়ী হলেন তৃণমূল প্রার্থীরা।

বৃহস্পতিবার ছিল মনোনয়নপত্র (nomination) তোলার শেষ দিন। শেষ দিন অতিক্রম হয়ে যাওয়ার পর শুক্রবার সকালে সমিতির কার্যালয় খোলার পরেই সেখানে জয়ী প্রার্থীরা একে অপরকে সবুজ আবির মাখিয়ে এবং মিষ্টিমুখ করিয়ে বিজয়োল্লাসে মেতে ওঠেন। নির্বাচনে জয়ী প্রার্থীরা জানান, মমতা বন্দোপাধ্যায়ের উন্নয়নের ধারা অব্যাহত। তার জেরেই বিরোধীরা নির্বাচনে প্রার্থীই (candidate) দিতে পারছেন না। কারণ তাঁরা বুঝে গিয়েছেন, মানুষ তাঁদের আর চান না। রাজ্যের বিরোধী (opposition) দলগুলির অবস্থা এখন করুণ হয়ে দাঁড়িয়েছে। নেতৃত্বের অভাবের পাশাপাশি সংগঠন মজবুত না থাকায় সমবায় সমিতির নির্বাচনে বিরোধীরা প্রার্থী দিতে পারছেন না।

জয়ী প্রার্থীদের দাবি, বিরোধীদের জন্য সবরকম ব্যবস্থা থাকলেও তাঁরা কিন্তু কোনও প্রার্থীর (candidate) মনোনয়নপত্রই (nomination) দাখিল করতে পারেননি। সময় চলে যাওয়ায় সমবায় সমিতি থেকে তৃণমূলের ৪৬ জনকেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ঘোষণা করা হয়েছে। এই জয়ে ২০২৬-এর নির্বাচনে বিরোধীরা যে কাঁকসায় একটিও ভোট পাবে না এটা নিশ্চিত হয়ে গেল।

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...