Wednesday, June 17, 2026

পুলিশের তৎপরতা, অবশেষে রাজস্থানের পথে উদ্ধার হওয়া ১১টি উট 

Date:

Share post:

রাজস্থানের রাজ্য পশু ফিরল রাজস্থানেই। পূর্ব মেদিনীপুরের সুতাহাটা থানার দূর্বাবেড়িয়া এলাকা থেকে উদ্ধার হওয়া ১১টি উট শুক্রবার রাত থেকে পাঠানো হল রাজস্থানের পথে। আদালতের নির্দেশে এই উদ্যোগে নেতৃত্ব দিয়েছে সুতাহাটা থানার পুলিশ এবং প্রাণীসম্পদ দফতর।

বকরি ঈদ উপলক্ষে বেআইনি ভাবে রাজস্থান থেকে আনা হয়েছিল এই উটগুলি। স্থানীয় সূত্রে জানা যায়, পশুদের সোশ্যাল মিডিয়ায় বিক্রির জন্য পোস্ট করা হয়েছিল। সেখান থেকেই গোচরে আসে পশু সুরক্ষা সংগঠনের। দ্রুত তারা থানায় অভিযোগ দায়ের করে। পুলিশ অভিযান চালিয়ে প্রথমে সাতটি ও পরে আরও চারটি উট উদ্ধার করে।

উদ্ধার হওয়ার পর উটগুলির জন্য ডালপাতা ও চিকিৎসার ব্যবস্থা করতে হিমশিম খেতে হয় পুলিশ ও সিভিক ভলেন্টিয়ারদের। এখানকার আর্দ্র আবহাওয়ায় মানিয়ে নিতে না পেরে কিছু উট অসুস্থ হয়ে পড়ে। পরে প্রাণীসম্পদ দপ্তরের সহায়তায় চিকিৎসা চালানো হয়।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (হলদিয়া) মনোরঞ্জন ঘোষ জানিয়েছেন, “উদ্ধারের পর উটগুলির যত্নে কোনও ত্রুটি রাখা হয়নি। আদালতের নির্দেশ মেনেই তাদের নিরাপদ আশ্রয়ে ফিরিয়ে দেওয়া হচ্ছে।”

সূত্রের খবর, উটগুলির কোনও বৈধ নথিপত্র ছিল না। উট কেনাবেচা ও কাটা ভারতে সম্পূর্ণ নিষিদ্ধ। ফলে ‘প্রিভেনশন অফ ক্রুয়েলটি টু অ্যানিমেলস’ আইনে মামলা দায়ের করেছে পুলিশ। পশু সুরক্ষা সংগঠনের সদস্য সুব্রত দাস বলেন, “উটগুলি বিক্রি অথবা বাংলাদেশে পাচারের পরিকল্পনা ছিল। পুলিশ দ্রুত ব্যবস্থা না নিলে হয়তো প্রাণ হারাত এই নিরীহ প্রাণীগুলি। আমরা পুলিশের ভূমিকায় কৃতজ্ঞ।” বর্তমানে তদন্ত চলছে। এখনও অধরা চোরা কারবারের মূলচক্র। তবে প্রাণীসুরক্ষা ও আইনের জোরে রাজস্থানের মরুপ্রাণীরা অবশেষে ফিরছে নিজভূমিতে—এটাই বড় স্বস্তি।

আরও পড়ুন – পথ দেখাচ্ছে বাংলা, বিশ্বব্যাঙ্কের তথ্যে ভারতের ২৭ কোটি চরম দারিদ্রের বাইরে

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

আজ ফ্রান্সে ট্রাম্প- মোদি বৈঠক, বাণিজ্য থেকে ভিসা নীতি নিয়ে আলোচনার সম্ভাবনা

জি-৭ শীর্ষ সম্মেলনে ফ্রান্সে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও (Donald Trump) সম্মেলনে...

জনকল্যাণের নামে প্রহসন! বিজেপির শিবিরে চরম হয়রানির শিকার সাধারণ মানুষ

নকলেও ফ্লপ বিজেপি! তৃণমূল সরকারের দুয়ারে সরকারকে ‘কপি’ করেও নাগরিক পরিষেবায় ছড়িয়ে লাট করল শুভেন্দু-সরকার। রাষ্ট্রসংঘের প্রশংসাপ্রাপ্ত ‘দুয়ারে...

জাতীয় গেমস বাংলায়! দায়িত্ব নিয়েই পরিকাঠামোতে জোর ইন্দ্রনীলের

  কয়েক দশক আগে শেষ বার বাংলায় জাতীয় গেমস হয়েছিল, এরপর থেকে এই গেমস আয়োজনের সুযোগ পায়নি বাংলা। পালা...

আদানি থেকে টাটা- ৪২ শিল্পগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ: রাজ্যে লগ্নি টানতে মরিয়া তাপস

বাংলাকে ফের শিল্প মানচিত্রে প্রতিষ্ঠিত করাই লক্ষ্য। সেই উদ্দেশ্যেই দায়িত্ব নেওয়ার পর থেকেই শিল্পপতিদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ শুরু...