Saturday, June 13, 2026

জাতীয় সড়কে নামল হেলিকপ্টার! কেদারনাথ যাওয়ার পথে ফের বড়সড় বিপত্তি

Date:

Share post:

হেলিপ্যাডের বদলে জাতীয় সড়কে নামল কেদারনাথগামী হেলিকপ্টার (helicopter)। কোনওক্রমে মৃত্যুর মুখ থেকে বাঁচলেন সওয়ার যাত্রী ও হেলিকপ্টারের চালক-সহায়ক। ঘটনায় হেলিকপ্টারটির পিছনের অংশ ভেঙে যায়। হেলিকপ্টারটি একটি গাড়ির উপর পড়ায় গাড়িটিও সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত। তবে ঘটনায় কেউ হতাহত হননি। দ্রুত স্থানীয়রাই উদ্ধারকাজে হাত লাগান।

সম্প্রতি একাধিক দুর্ঘটনার মুখে কেদারনাথের (Kedarnath Dham) হেলিকপ্টার পরিষেবা। কখনও কেদারনাথে হেলিপ্যাড ছেড়ে অন্যত্র ল্যান্ড করেছে হেলিকপ্টার, কখনও বা নামার সময় যান্ত্রিক ত্রুটিতে ভেঙেই গিয়েছে হেলিকপ্টার। এবার কেদারনাথ পৌঁছানোর আগেই চরম বিপত্তি। রুদ্রপ্রয়াগ (Rudraprayag) জেলার বারাসুর কাছে জাতীয় সড়কের (National Highway) উপরই ল্যান্ড করে হেলিকপ্টারটি (helicopter)। জাতীয় সড়কে আড়াআড়ি দাঁড়িয়ে পড়ায় দীর্ঘ যানজট তৈরি হয়। সেই সঙ্গে পথের পাশে একটি গাড়ির উপর তার পিছনের অংশ পড়ায় গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়।

চারধাম যাত্রা সম্পূর্ণভাবে চালু রেখেছে কেন্দ্রের সরকার। এই পরিস্থিতিতে চারধামে আকাশ পথে যাত্রা করার প্রবণতা বেড়েছে তীর্থযাত্রীদের মধ্যে। কিন্তু সেই যাত্রা কতটা বিপজ্জনক, তা ফের একবার প্রমাণিত শনিবারের ঘটনায়। এদিন হেলিকপ্টারটিতে চালকসহ ৬ জন ছিলেন। সিরসি থেকে রওনা দেওয়ার পরে রুদ্রপ্রয়াগের (Rudraprayag) কাছে কপ্টারটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। চালক দ্রুত ল্যান্ড করতে বাধ্য হন, দাবি প্রাথমিক তদন্তে উত্তরাখণ্ড প্রশাসনের।

এই ঘটনায় কেউ হতাহত হননি বলে উত্তরাখণ্ড সিভিল এভিয়েশন ডেভেলপমেন্ট অথরিটির (Uttrakhand Civil Aviation Development Authority) তরফে দাবি করা হয়েছে। কপ্টারটি ক্রিস্টাল এভিয়েশন প্রাইভেট লিমিটেড, নামে এক সংস্থার ছিল। তার বিরুদ্ধে তদন্ত শুরু করার জন্য ডিজিসিএ-কে (DGCA) যাবতীয় তথ্য পেশ করেছে উত্তরাখণ্ড প্রশাসন।

Related articles

উত্তরপ্রদেশ SIR-এর ‘সুফল’, ভোটার তালিকা থেকে বাদ স্মৃতির নাম!

বিহার আর বাংলায় (West Bengal SIR) ভোটার তালিকা সংশোধনীতে কী ধরনের কারচুপি হয়েছে, তার সাক্ষী খোদ দেশের সর্বোচ্চ...

লক্ষ কোটি ডলারের ক্লাবে প্রথম সদস্য, ইতিহাসের পাতায় ইলন মাস্ক

বিশ্বের ধনীতম ব্যবসায়ীদের তালিকায় ফের নতুন ইতিহাস গড়লেন ইলন মাস্ক (Elon Musk)। বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে ট্রিলিয়নিয়ারের (Trillionaire)...

সরকারি হাসপাতালে থ্রেট কালচার: জনতার দরবারে ‘নিহত’ চিকিৎসকের পরিবার

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দিল্লিতে থাকায় সোমবারের নির্দিষ্ট জনতার দরবার আয়োজন করা হয়নি চলতি সপ্তাহে। কিন্তু মানুষ তাঁদের অভিযোগ...

সুদীপ আসাতেই কপাল পুড়ল কাকলির, দুজনের লড়াই প্রকাশ্যে

তাহলে কি কপাল পুড়ল কাকলি ঘোষ দস্তিদারের? তৃণমূলের বিদ্রোহী ব্লকের নেতার পদ কি হারাতে চলেছেন তিনি? কারণ, বিদ্রোহীদের...