Friday, April 3, 2026

সরকারি হাসপাতালে রোগিনীকে ধর্ষণ! রাজস্থানে প্রকাশ্যে ‘নারী নিরাপত্তা’

Date:

Share post:

হাসপাতালের ভিতরে রোগিনীর অসুস্থতার সুযোগ নিয়ে পুরুষ নার্সের ধর্ষণ! অভিযুক্ত বিজেপির শাসিত রাজস্থান। বিজেপি শাসিত রাজ্যে সরকারি হাসপাতালও যে সাধারণ মানুষের জন্য নিরাপদ নয়, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল আইসিইউতে (ICU) ভর্তি থাকা রোগীকে ধর্ষণের ঘটনা। এই ঘটনা ছড়িয়ে পড়তেই ধামাচাপা দেওয়ার চেষ্টা হাসপাতাল কর্তৃপক্ষের। রাজস্থানের অলোয়ার (Alwar) জেলার ইএসআইসি হাসপাতালের (ESIC Hospital) এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে।

পরিবারের দাবি, সরকারি হাসপাতালের (government hospital) আইসিইউ-তে ভর্তি ৩২ বছরের মহিলাকে পুরুষ নার্স (male nurse) প্রথমে অচেতন করার একটি ইঞ্জেকশন দেন। তরুণী অর্ধচেতন হয়ে পড়লে সেই অবস্থায় তাঁকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ পরিবারের। নির্যাতিতার জ্ঞান ফিরলে তিনি সমস্ত ঘটনা তাঁর স্বামীকে জানান। নির্যাতিতার পরিবারের দাবি, তাঁরা প্রথমে হাসপাতাল কর্তৃপক্ষকে বিষয়টি জানান। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। এরপর তারা স্থানীয় থানায় গিয়ে অভিযোগ জানালে এফআইআর (FIR) রুজু করে পুলিশ।

অভিযোগপত্র অনুসারে, হাসপাতাল কর্তৃপক্ষের চাপে নির্যাতিতা এবং তাঁর পরিবারের কাছে অভিযুক্ত হাসপাতাল কর্মী ক্ষমা চায়। ব্যাস শুধু এটুকুই। আর পদক্ষেপ নেয়নি কর্তৃপক্ষ। স্থানীয় পুলিশও ঘটনার তদন্ত শুরু করেছে।

যে বিজেপি নারীর মর্যাদা নিয়ে চ্যালেঞ্জ জানায় সেই বিজেপি শাসিত রাজ্যগুলিতে নারী নিরাপত্তার হাজারো নক্কারজনক উদাহরণ উঠে এসেছে। সেই তালিকায় নতুন সংযোজন রাজস্থান। সরকারি হাসপাতালে (government hospital) পর্যন্ত নিরাপদ নন মহিলারা। যে চিকিৎসক ও চিকিৎসার সঙ্গে যুক্ত কর্মীদের প্রাণ রক্ষাকর্তা মনে করে সাধারণ মানুষ, সেই সরকারি হাসপাতালে ঘুমের ইঞ্জেকশন দিয়ে ধর্ষণের ঘটনায় চূড়ান্ত নিরাপত্তাহীনতায় আলোয়ারের সাধারণ মহিলারা।

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...