Thursday, March 26, 2026

সংস্কারের সময় বউবাজারে বাড়ি ভেঙে পড়ার ঘটনায় মৃত ১!

Date:

Share post:

রবিবার সকালে কলকাতার বউবাজার এলাকার শ্রীনাথ দাস লেনে শতাব্দী প্রাচীন এক বাড়ির সংস্কারের সময় আচমকাই ছাদ ভেঙে পড়ে দুর্ঘটনা( Bowbazar House Collapses) ঘটে। সেই সময় পাঁচজন শ্রমিক সেখানে কাজ করছিলেন। দ্রুত তাঁদের উদ্ধার করা হয়, একজনের অবস্থা গুরুতর হওয়ায় হাসপাতালে ভর্তি করতে হয়। দুপুরে জানা গেছে আহত শ্রমিকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় ৪৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুমন সিং জানান, জানিয়েছেন অনুমতি না নিয়ে ভাড়াটেরা বাড়ি সংস্কার করাচ্ছিলেন। সেই কারণেই এই বিপত্তি।

স্থানীয়রা জানান, শতাব্দী প্রাচীন এই বাড়ি এখন দেবোত্তর সম্পত্তি। গত দুদিন ধরে বাড়ির একাংশে এদিন মেরামতির কাজ চলছিল। রবিবার সকাল ১১টা নাগাদ হঠাৎ করে তিনতলার ছাদ ভেঙে পড়ে। সেই সময় পাঁচ জন মেরামতির কাজ করছিলেন।খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় বউবাজার থানার পুলিশ (Bowbazar Police) এবং কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা বাহিনী। উদ্ধার কাজ শুরু করেন দমকল কর্মীরা। কলকাতা পুরসভার (KMC) উদ্ধারকারী দল, ট্র্যাফিক পুলিশ, সিইএসসির কর্মীরাও হাত লাগান।কিছুক্ষণের মধ্যেই আশুতোষ অধিকারী নামের এক শ্রমিককে গুরুতর অবস্থায় উদ্ধার করে নিয়ে যাওয়া হয় কলকাতা মেডিক্যাল কলেজে। পরে মৃত্যুর খবর মিলেছে। স্থানীয়রা বলছেন, দাস পরিবারের কেউ সেখানে না থাকলেও এখন ওই বাড়িতে অন্তত ২০০ জন ভাড়াটে রয়েছেন। যদিও দুর্ঘটনার সময় কেউ সেখানে উপস্থিত ছিলেন না।

 

Related articles

শুক্রবার দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা, শুরু ট্রাইবুনাল গঠনের প্রক্রিয়াও 

ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ায় ‘বিবেচনাধীন’ নামগুলির দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা শুক্রবার প্রকাশিত হতে পারে। নির্বাচন কমিশন সূত্রে...

যুদ্ধের আঁচে জ্বালানির দামে আগুন! এবার দাম বাড়ল পেট্রোল-ডিজেলেরও, নাভিশ্বাস উঠছে আমজনতার

পশ্চিম এশিয়ায় যুদ্ধের আঁচ এবার সরাসরি আছড়ে পড়ল সাধারণ মানুষের হেঁশেলে ও পকেটে। রান্নার গ্যাসের দাম আগেই ঊর্ধ্বমুখী...

ভবানীপুরের রিটার্নিং অফিসারকে নিয়ে তৃণমূলের অভিযোগের পর বড় পদক্ষেপ, বিকল্প নামের প্যানেল তলব কমিশনের

ভবানীপুর বিধানসভা কেন্দ্রের রিটার্নিং অফিসার নিয়োগ নিয়ে তৃণমূল কংগ্রেসের আপত্তির জেরে বড়সড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। মুখ্যমন্ত্রী মমতা...

ভোটের আগে কড়া নজরদারি কমিশনের! বাজেয়াপ্ত ৪০০ কোটির বেশি সামগ্রী 

আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দেশজুড়ে নজরদারি আরও জোরদার করল নির্বাচন কমিশন। একাধিক রাজ্যে মিলিয়ে ইতিমধ্যেই ৪০০ কোটিরও...