Friday, March 27, 2026

বাগদান পর্ব সম্পন্ন রিঙ্কু সিংয়ের, সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা বার্তার ঢল

Date:

Share post:

বিয়ের পিঁড়িতে বসার প্রস্তুতি শুরু রিঙ্কু সিং(Rinku Singh)। গতবছরই সমাজবাদী পার্টির সাংসদ প্রিয়া সরোজের(Priya Saroj) সঙ্গে তাঁর সম্পর্কের কথাটি সকলের সামনে আসে। রবিবার এক পাঁচতারা হোটেলে বাগদান সারলেন রিঙ্কু এবং প্রিয়া। কয়েকজন বিশেষ অতিথিরা ছাড়া একেবারেই পারিবারিক সদস্যদের উপস্থিতিতে বাগদান সম্পূর্ণ হল নাইট রাইডার্সের(KKR) তারকা ক্রিকেটারের।

এবারের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে সময়টা খুব একটা ভাল যায়নি রিঙ্কু সিংয়ের(Rinku Singh)। যদিও এর আগে ভারতীয় দলের জার্সি থেকে নাইট শিবিরের জার্সিতে রিঙ্কু ছিলেন দুরন্ত ফর্মে। এই বছরের শুরুতেই তাদের সম্পর্কে শিলমোহর দিয়েছিলেন রিঙ্কু সিং। এবার শুরু বিয়ের তোড়জোড়। তাদের বাগদানের ছবি সোশ্যাল মিডিয়াতে আসতেই তা ভাইরাল হতে খুব একটা বেশি সময় নেয়নি।

রবিবার সকালে উত্তর প্রদেশের বুলান্দশহরের বিচিত্রা দেবীর মন্দিরে একসঙ্গে গিয়েছিলেন রিঙ্কু(Rinku Singh) এবং প্রিয়া(Priya Saroj)। সেখানে ভগবানের থেকে আশীর্বাদ নিয়েই একসঙ্গে আসেন অনুষ্ঠানের জায়গায়। দুজনের পোশাকও এদিন ছিল একেবাকে ম্যাচিং। সাজা এবং গোলাপী রঙয়ের পোশাকেই উপস্থিত গয়েছিলেন রিঙ্কু সিং এবং প্রিয়া সরোজ। তাদের বাগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোর্ড সহ সভাপতি রাজীব শুক্লা, জয়া বচ্চন সহ অন্যান্য পারিবারিক সদস্যরা।

আমন্ত্রিতদের তালিকা ছিল ৩০০ জনের। হোটেল কর্তৃপক্ষর তরফে সমস্ত রকম ব্যবস্থাই করা হয়েছিল তাদের জন্য। এমন হেভিওয়েটদের বাগদান ঘিরে হোটেলের ব্যবস্থা সম্বন্ধে খোঁজ নিলে তারা যে তৈরি সেই কথাই জানানো হয়। এই হোটেলেই হয়েছিল জু-২০ সামিট। নিরাপত্তা থেকে ব্যবস্থাপনা সমস্ত দিক বিচার করেই এই হোটেল বেছে নিয়েছিলেন রিঙ্কু এবং প্রিয়া। বাগদান তো হয়ে গেল। এবার শুধুই রিঙ্কু ও প্রিয়াকে বিয়ের সাজে দেখার অপেক্ষায় সকলে।

Related articles

আজ বিনপুরে বিরবাহার সমর্থনে জনসভা অভিষেকের, প্রচার কর্মসূচি কোলাঘাট- কুলপিতেও

বিধানসভা নির্বাচনের প্রচারে শুক্রবার ঝাড়গ্রাম জেলা তৃণমূল কংগ্রেসের ডাকে বিনপুরে (Binpur) জনসভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। আসন্ন...

আজকের রাশিফল ২০২৬: মেষ থেকে মীন – কার আর্থিক উন্নতি, কার কর্মক্ষেত্রে সমস্যা?

আজকের দিনে ১২টি রাশির জাতকদের জীবনে নানা পরিবর্তনের ইঙ্গিত মিলছে। কারও ক্ষেত্রে আর্থিক উন্নতির সম্ভাবনা, আবার কোথাও মানসিক...

ফের অতিসক্রিয় কমিশন! বদল আরও ১৪ রিটার্নিং অফিসার! সব মিলিয়ে রদবদল ৮৭ কেন্দ্রে

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক স্তরে রদবদলের ধারা অব্যাহত রাখল নির্বাচন কমিশন। গত সোমবার ৭৩...

পশ্চিম এশিয়া সংঘাত! রাজ্যগুলির প্রস্তুতি খতিয়ে দেখতে শুক্রবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

পশ্চিম এশিয়ায় ঘনিয়ে আসা যুদ্ধের কালো মেঘ এবং তার জেরে উদ্ভূত আন্তর্জাতিক পরিস্থিতির মোকাবিলায় কোমর বাঁধছে কেন্দ্র। উদ্ভূত...