Tuesday, April 7, 2026

কামরূপ এক্সপ্রেসের এসি কামরায় ছোড়া হল পাথর! রিষড়ার ঘটনায় আতঙ্কে যাত্রীরা

Date:

Share post:

লাইন থেকে পাথর ছোড়ায় কামরূপ এক্সপ্রেসের (Kamrup Express) এসি কামরার কাঁচ ভেঙে চুরমার। শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ রিষড়া স্টেশনে (Rishra Station) ট্রেন ঢোকার আগে এই ঘটনাটি ঘটে। রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। খবর পাওয়া মাত্রই দ্রুত শেওড়াফুলি আরপিএফ (Seoraphuli RPF) ঘটনাস্থল ঘিরে ফেলে। লাইন ধারে বসে থাকা কয়েকজন পালিয়ে গেলেও অসীম সরকার ও জঙ্গল মাঝি নামে দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। মদ্যপ অবস্থায় নিছক মজা করতেই এই কাজ বলে পুলিশের কাছে স্বীকার করেছেন ধৃতরা। দুজনেই রিষড়ার স্থানীয় বাসিন্দা বলে জানা গেছে।

রেল পুলিশের তরফে জানা যাচ্ছে, ঘটনাস্থলে ওই যুবকরা বসে মদ খাচ্ছিল। এরপরই যাত্রীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বন্দেভারত এক্সপ্রেস চালু হওয়ার পর দেশের বিভিন্ন প্রান্তে বেশ কয়েকবার ওই ধরণের পাথর ছোড়ার ঘটনা ঘটে। এবার একই ঘটনার সাক্ষী থাকল হুগলির রিষড়া, তবে বন্দেভারতের পরিবর্তে আক্রান্ত কামরূপ এক্সপ্রেস। অতর্কিতে এই ঘটনা ঘটায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে। দেশের বিভিন্ন প্রান্তে বারবার কেন এই ধরনের ঘটনা ঘটছে তা নিয়ে অস্বস্তি বাড়ছে রেল কর্তৃপক্ষের। লাইন ধারের মদের ঠেকগুলো থেকে এ ধরণের কুকীর্তি চালানোর ঘটনায় ক্ষোভ দেখা দিয়েছে রেলযাত্রীদের মধ্যে।

 

Related articles

ছাব্বিশের ভোটে বিজেপির রিমোট কন্ট্রোল বনাম তৃণমূলের রিপোর্ট কার্ড, ইঙ্গিতপূর্ণ পোস্ট অভিষেকের

বাংলার বিধানসভা নির্বাচনে এবার দুই RC-র মধ্যে লড়াই, মঙ্গলবার সকালে এমন কথাই সোশ্যাল মিডিয়া লিখলেন তৃণমূল কংগ্রেসের (TMC)...

গভর্নমেন্টে বালু যত ভালো কাজ করেছে, কেউ পারেনি: ভোট প্রচারে জ্যোতিপ্রিয়কে দরাজ সার্টিফিকেট দলনেত্রীর

রাজনৈতিক প্রতিহিংসার শিকার, সেই কারণের জেলযাত্রা। না হলে মন্ত্রিসভায় বালু যত ভালো কাজ করছে, তা কেউ করতে পারেননি।...

খেলো ইন্ডিয়াতে সোনা জয় সঞ্জিতার, বঙ্গ কন্যাকে শুভেচ্ছা মমতার

ক্রীড়াক্ষেত্রে বাংলার মুখ উজ্জ্বল করলেন শিলিগুড়ির সঞ্জিতা ওরাওঁ (Sanjita Oraon)। ছত্তিশগড়ে আয়োজিত প্রথম 'খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস'(Khelo India)-এ...

মতুয়াদের নিয়ে রাজনীতি করলে মুখোশ খুলে দেব: বনগাঁয় হুঙ্কার মমতার

মতুয়াদের নিয়ে রাজনীতি করলে মুখোশ খুলে দেব- বনগাঁর জনসভা থেকে বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা...