Thursday, March 26, 2026

ফের বারাকপুরে পুলিশ কমিশনার বদল! দায়িত্বে মুরলীধর, নয়া সিআইজি-সিআইডি

Date:

Share post:

চার মাসের মধ্যেই ফের বারাকপুরে পুলিশ কমিশনার (Barrackpore Police commissioner) পদে বদল। সোমবার সরকারি নির্দেশিকা অনুযায়ী, এবার কমিশনার হলেন কলকাতা পুলিশের প্রাক্তন গোয়েন্দাপ্রধান মুরলীধর শর্মা। মুরলীধর শর্মা (Muralidhar Sharma) এতদিন বারাকপুরের ট্রেনিং সেন্টারে ছিলেন। অন্যদিকে ব্যারাকপুরের সিপি অজয় ঠাকুরকে এবার ডিআইজি সিআইডি করা হল।

গত বছর মুরলীধর শর্মাকে লালবাজারের গোয়েন্দা প্রধানের পদ থেকে সরিয়ে ট্রেনিং সেন্টারের দায়িত্ব দেওয়া হয়। ফেরুয়ারিতে বদলি করা হয়েছিল বারাকপুর কমিশনারেটের পুলিশ কমিশনার (Barrackpore Police commissioner) অলোক রাজোরিয়াকে। ১ ফেব্রুয়ারি নির্দেশিকা জারি করে দায়িত্ব দেওয়া হয় অজয় ঠাকুরকে। সেই সময়ে অজয় ঠাকুর রাজ্য কারা দফতরের ডিআইজি পদে ছিলেন। অন্যদিকে বিদায়ী বারাকপুর পুলিশ কমিশনারকে পাঠানো হয়েছিল রাজ্য পুলিশের ডিআইজি (ট্রাফিক) পদে। অজয়কুমার ঠাকুরের আগে বারাকপুরের পুলিশ কমিশনার পদে ছিলেন আইপিএস মনোজ ভার্মা। বর্তমানে তিনি কলকাতা পুলিশ কমিশনার। অন্যদিকে বারাকপুরের সিপি অজয় ঠাকুরকে এবার ডিআইজি সিআইডি করা হল।

এদিনই সচিবস্তরেও বেশ কিছু গুরুত্বপূর্ণ বদল ঘোষণা করা হয়েছে। খাদ্য প্রক্রিয়াকরণ দফতরের সচিব স্মারকি মহাপাত্রকে ‘ইনস্টিটিউট অফ এনভায়রনমেন্টাল স্টাডিজ অ্যান্ড ওয়েটল্যান্ড ম্যানেজমেন্ট’-এর অধিকর্তা করা হয়েছে। এই পদে আগে ছিলেন পি. মোহনগান্ধী। তাঁকে পশ্চিমবঙ্গ খনিজ উন্নয়ন ও বাণিজ্যিক নিগমের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর করা হয়েছে। পাশাপাশি তিনি শিল্প দফতরের বিভাগীয় সচিবের দায়িত্বও সামলাবেন। কমার্শিয়াল ট্যাক্স দফতরের কমিশনার দেবীপ্রসাদ কারানাম অর্থ দপ্তরের নতুন বিভাগীয় সচিব হয়েছেন। তাঁর জায়গায় কৃষি দপ্তরের সিনিয়র স্পেশ্যাল সেক্রেটারি উমা শঙ্কর নতুন কমার্শিয়াল ট্যাক্স কমিশনার হয়েছেন। পূর্ব মেদিনীপুরের অতিরিক্ত জেলাশাসক বৈভব চৌধুরিকে দিঘার জগন্নাথ ধাম ট্রাস্টের সিইও করা হয়েছে। এটি অতিরিক্ত দায়িত্ব হিসেবে তিনি পালন করবেন।

Related articles

যাদবপুরের ক্যাম্পাসে অনুমতি ছাড়াই দুটি রামপুজো এবিভিপি-র, কলকাতা বিশ্ববিদ্যালয়ে গেটের বাইরে রামনবমী পালন

সম্প্রীতির বাংলায় রামের (Ram Navami campus controversy) নামে অশান্তি তৈরির চেষ্টা বিজেপির ছাত্র সংগঠন এবিভিপি-র। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে...

বালিতে বিজেপির হাতে আক্রান্ত তৃণমূল কর্মী, অভিযুক্তদের শাস্তির দাবিতে সরব তৃণমূল নেতা কৈলাশ

বিজেপি ছেড়ে তৃণমূলে (TMC) যোগদান করায় বালিতে আক্রান্ত হতে হল রণবীর দোলুই (Ranbir Dolui) নামে ঘাসফুলের এক কর্মীকে।...

তলোয়ার নিয়ে রামনবমীর মিছিল! তুমুল উত্তেজনা নিউ টাউনে

নিউ টাউনে রামনবমীর (Ramnabami New Town) মিছিল ঘিরে উত্তেজনা তুঙ্গে। বৃহস্পতিবার অস্ত্র নিয়ে আসার অভিযোগে সেই শোভাযাত্রা আটকে...

বৃষ্টি বিরতিতে দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরম, চৈত্রে ঊর্ধ্বমুখী উষ্ণতা!

মার্চ মাসের শুরু থেকে দফায় দফায় ঝড় বৃষ্টির (rain and thunderstorm) দুর্যোগে দক্ষিণবঙ্গের তাপমাত্রা (South Bengal temperature) পরিবর্তনের...