Thursday, March 26, 2026

বিজেপির ‘নারী-অপমান’ মন্তব্যে তীব্র ধিক্কার! গর্জে উঠল তৃণমূল প্রমীলা বাহিনী 

Date:

Share post:

বিজেপি নেতাদের মহিলাদের নিয়ে অবমাননাকর মন্তব্য ঘিরে তীব্র প্রতিবাদ জানাল তৃণমূল কংগ্রেস। সন্দেশখালিতে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর সাম্প্রতিক বক্তব্যকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া জানাল তৃণমূল কংগ্রেস। সোমবার মধ্যমগ্রামের বারাসত সাংগঠনিক জেলা কার্যালয়ে সাংবাদিক বৈঠকে বিজেপির বিরুদ্ধে সরব হলেন রাজ্যের নারী মন্ত্রী শশী পাঁজা, বারাসতের সাংসদ ডাঃ কাকলি ঘোষ দস্তিদার এবং তৃণমূল নেত্রী স্বপ্না বসু।

মন্ত্রী শশী পাঁজা ক্ষোভ উগরে দিয়ে বলেন, “বাংলার মহিলাদের শাঁখা-সিঁদুরের দাম বেঁধে দিচ্ছে বিজেপি। এটা নারীদের প্রতি চূড়ান্ত অপমান। আমরা এর তীব্র নিন্দা করছি।” তিনি আরও বলেন, “বিজেপি সরকার যেসব রাজ্যে ক্ষমতায় আছে, সেখানে কেন ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্প চালু করছে না? বাংলায় মহিলাদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে কাজ করছেন, তার তুলনা নেই। অথচ বিজেপি উন্নয়ন আটকে দিয়ে, অপমান করে বাংলার নারীদের সম্মানহানির চেষ্টা করছে।”

ডাঃ কাকলি ঘোষ দস্তিদার আরও কড়া ভাষায় বলেন, “শুভেন্দু অধিকারী বলছেন, ৫০০ টাকা নয়, ক্ষমতায় এলে ৩ হাজার টাকা দেবেন! এভাবে কি নারীদের মূল্য নির্ধারণ করা যায়? এটি মিসোজেনি, যা একটি দণ্ডনীয় অপরাধ। বাংলার নারী সমাজ এটা মেনে নেবে না। বিজেপিকে এর মাশুল দিতে হবে।”

তৃণমূল নেত্রী স্বপ্না বসু জানান, “বিজেপি নেতারা যেভাবে বাংলার নারীদের নিয়ে কু-মন্তব্য করেছেন, তা লজ্জাজনক। বাংলার মাটিতে এর উপযুক্ত জবাব দেবে আমাদের মা-বোনেরা।” তৃণমূলের প্রমীলা বাহিনী এদিন একযোগে বিজেপির ‘নারী-বিদ্বেষী’ মানসিকতার বিরুদ্ধে গর্জে ওঠে। তীব্র ভাষায় ধিক্কার জানানো হয় শুভেন্দু অধিকারী-সহ বিজেপি নেতাদের মন্তব্যের।রাজ্য রাজনীতিতে এই বিতর্ক আরও উত্তাল হওয়ার সম্ভাবনা প্রবল।

আরও পড়ুন – ‘কোটিপতি’ বৃদ্ধের রহস্যমৃত্যু নেতাজিনগরে! এলাকায় চাঞ্চল্য

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

বাঘাযতীনে শ্যুট আউট, তৃণমূল কর্মীর মৃত্যুতে গ্রেফতার ৪!

ভোটের আগে খাস কলকাতায় শ্যুট আউট (Shoot out in Kolkata)! বুধবার মধ্যরাতে ঘটনাটি ঘটেছে বাঘাযতীনের (Baghajatin) পূর্ব ফুলবাগান...

আজ পাণ্ডবেশ্বর- দুবরাজপুরে জোড়া জনসভা মমতার 

'যে লড়ছে সবার ডাকে সেই জেতাবে বাংলা মাকে'- রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election) এই স্লোগানকে...

নির্বাচনী প্রচারে আজ উত্তরে অভিষেক, জনসভার পাশাপাশি করবেন রোড শো

পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনের (WB Assembly Election) তৃণমূল-কর্মীদের জয়ের টার্গেট বেঁধে দিয়ে রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে...

পশ্চিম এশিয়া নিয়ে সর্বদল বৈঠক: উত্তর এড়ালো কেন্দ্রের সরকার, যোগ দিল না তৃণমূল

পশ্চিম এশিয়ার যুদ্ধে জ্বালানি সংকটে গোটা বিশ্ব। ভারতে তার প্রভাব নিয়ে সংসদে বক্তৃতা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে...