Wednesday, April 8, 2026

বিদেশ সফর ফেরত সর্বদলীয় প্রতিনিধিদের সঙ্গে আজ বৈঠকে প্রধানমন্ত্রী, থাকবেন অভিষেকও 

Date:

Share post:

বিশ্বের দরবারে সন্ত্রাসবাদের মদতকারী পাকিস্তানের মুখোশ খুলতে যে সমস্ত সংসদীয় প্রতিনিধি দল বিদেশ সফরে গিয়েছিল এবার তাদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শুনবেন তাঁদের অভিজ্ঞতার কথা। মঙ্গলবার প্রধানমন্ত্রীর বাসভবনে সন্ধে ৭টায় ওই বৈঠক। থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও (Abhishek Bandyopadhyay)। গোটা সফরে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের ভূমিকা ছিল যথেষ্ট প্রশংসনীয়। অথচ সেই সময় বাংলায় এসে মোদি-শাহরা নির্লজ্জ ভাবে আক্রমণ করেছেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদকে। তখনও বিদেশের মাটিতে কর্তব্যে অবিচল অভিষেক। এই আবহে আজ প্রধানমন্ত্রীর সঙ্গে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের কী কী বিষয় নিয়ে কথাবার্তা হয় সেদিকে নজর রাজনৈতিক মহলের।

পহেলগামের জঙ্গি হামলায় (Pahelgam Terrorist Attack) ২৬ পর্যটকের মৃত্যুর পরে পাল্টা প্রত্যাঘাত করে অপারেশন সিন্দুরের (Operation Sindoor) মাধ্যমে জবাব দিয়েছে ভারত। পাকিস্তানের কোনও সাধারণ নাগরিককে আঘাত না করে, বেছে বেছে নটি সন্ত্রাসবাদী ঘাঁটি উড়িয়ে দেওয়া হয়েছে। সেই বিষয়ে গোটা বিশ্বকে অবগত করতে এবং জঙ্গি দমনে ভারতের জিরো টলারেন্স নীতির কথা প্রচার করতে ৩২টি দেশে ৭টি প্রতিনিধি দল পাঠানো হয়। তৃণমূল কংগ্রেসের পক্ষে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক জাপান, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া গিয়েছেন। অভিষেকের বক্তব্যে অভিভূত বিদেশে বসবাসকারী ভারতীয়-সহ বিশ্ববাসী। পাকিস্তানকে কড়া ভাষায় আক্রমণ করে তিনি বারবার বুঝিয়ে দেন, দেশরক্ষার প্রশ্ন উঠলে তৃণমূল সব সময়ই দলীয় রাজনীতির ঊর্ধ্বে থাকে।সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে তাঁর কাছে আগে দেশ। এরপর আজ সন্ধ্যায় প্রধানমন্ত্রী সঙ্গে সাক্ষাৎ হতে চলেছে অভিষেকসহ প্রতিনিধি দলের সদস্যদের।

 

Related articles

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...

শেষ হল ভোট প্রচার: নির্বাচনের অপেক্ষায় অসম, কেরালম, পুদুচেরি

২০২৬ বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় প্রথম নির্বাচনের মুখে পড়তে চলেছে দেশের দুই রাজ্য অসম, কেরালম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি।...