Monday, March 16, 2026

বিদেশ সফর নিয়ে কথা নয়, প্রধানমন্ত্রীর ডিনার-বৈঠকে শুধুই কুশল বিনিময়! হতাশ অভিষেক

Date:

Share post:

পহেলগামের জঙ্গি হামলা ও ‘অপারেশন সিন্দুর’ নিয়ে সর্বদলীয় সংসদীয় প্রতিনিধিদলগুলি বিদেশ সফরের পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) ডিনার-বৈঠক। মঙ্গলবার সন্ধেয় সেখানে তাঁদের থেকে অভিজ্ঞতার কথা শোনা তো দূরস্ত, করমর্দন ও কুশল বিনিময় করেই ক্ষান্ত দিলেন প্রধানমন্ত্রী। দু-একজন সাংসদের সঙ্গে হালকা আলাপচারিতা করলেও, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)-সহ বাকিদের সঙ্গে শুধুমাত্র কুশল বিনিময়ে করেন তিনি। এই আচরণে হতাশ দেশের হয়ে বিদেশের মাটিতে গলা ফাটানো অভিষেক।

পহেলগামের জঙ্গি হামলায় ২৬ পর্যটকের মৃত্যুর পরে পাল্টা প্রত্যাঘাত করে ভারত। যার নাম ‘অপারেশন সিন্দুর’। শুধুমাত্র ধুলিস্যাৎ করা হয় পাকিস্তানের জঙ্গিঘাঁটি। কাশ্মীর সীমান্তে অনুপ্রবেশকারীদেরও ফেরত পাঠিয়ে দেওয়া হয়। পাকিস্তানের মদতে এই সন্ত্রাস এবং জঙ্গি কার্যকলাপের কথা তুলে ধরতেই ভারতের তরফে ৩২টি দেশে ৭টি প্রতিনিধি দল পাঠানো হয়। তৃণমূলের (TMC) পক্ষে সর্বভারতীয় সাধারণ সম্পাদক জাপান, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া যান। অভিষেকের বক্তব্যে অভিভূত বিদেশে বসবাসকারী ভারতীয়-সহ বিশ্ববাসী। পাকিস্তানকে কড়া ভাষায় আক্রমণ করে বারবার বুঝিয়ে দেন, দেশরক্ষার প্রশ্ন উঠলে তৃণমূল সব সময়ই দলীয় রাজনীতির ঊর্ধ্বে থাকে। যে সমস্ত সংসদীয় প্রতিনিধিদল বিদেশে সফরে গিয়েছিল তাদের সঙ্গে দেখা করতে মঙ্গলবার তাঁর বাসভবনে সন্ধে ৭টায় ডিনার-বৈঠক ডাকেন প্রধানমন্ত্রী।

স্বাভাবিকভাবেই অভিষেক (Abhishek Bandyopadhyay) আশা করেছিলেন প্রধানমন্ত্রী নিশ্চয় জানতে চাইবেন, এই গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে নানা দেশের সফর কেমন হল? কিন্তু কোথায় কী! সে-সব নিয়ে একটি বাক্য বিনিময়ও করলেন না প্রধানমন্ত্রী। অথচ এই ডিনার-বৈঠক ছিলই এই আলোচনার জন্য। তার ধারপাশ দিয়েও গেলেন না মোদি।

প্রধানমন্ত্রী কয়েকটি টেবিলে গিয়ে কয়েকজন সাংসদের সঙ্গে হাল্কা আলাপচারিতায় মাতলেও অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ বাকিদের সঙ্গে করমর্দন-সহ কুশল বিনিময় হলেও অপারেশন সিন্দুর ও তার পরবর্তী অধ্যায়ে প্রতিনিধি দলের বিদেশ সফরের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি এক পাশেই থেকে গেল। গোটা ঘটনায় হতাশ অভিষেক। কেন প্রতিনিধি দলের সদস্যদের ডাকলেন এই ডিনার-বৈঠকে! উত্তর নেই কারও কাছে।

আরও পড়ুন – উত্তরের শৈলশহরে জ্বলন্ত গ্রীষ্ম! দার্জিলিংয়ে চলছে ফ্যান-এসি!

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

আরসিবির স্বস্তি, বিরাটদের জন্য চিন্নাস্বামীর দরজা খুলে দিল কর্নাটক সরকার

আইপিএল(IPL) শুরুর আগেই স্বস্তিতে আরসিবি (RCB)। অনিশ্চয়তার পর অবশেষে বিরাট কোহলিদের চিন্নাস্বামী স্টেডিয়ামে আইপিএল(IPL) ম্যাচ আয়োজনের অনুমতি দিল...

হাইকোর্টে নওশাদ, SIR সম্পূর্ণ না হওয়ায় ভোট পিছোনোর দাবি বিধায়কের

রাজ্যে এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার আগেই বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন, এই অভিযোগ তুলে কলকাতা হাই...

সর্বদলীয় বৈঠকে তৃণমূলের প্রশ্নের মুখে CEO! অনিশ্চিত ‘বিচারাধীন ভোটার’দের ভবিষ্যৎ

ভোটের দামামা বাজছে রাজ্যজুড়ে (West Bengal Election 2026)। ১৫ মার্চ ঘোষণা করা করা হয়ছে রাজ্যের বিধানসভা নির্বাচনের সূচি।...

কৃত্রিম সঙ্কট! সার্ভার ওপেন করুন: গ্যাস সমস্যা নিয়ে কেন্দ্রকে তোপ মমতার

“এই মিছিল ইলেকশনের আগেই ঠিক করা ছিল। গ্যাসের (Gas) দাম যে ভাবে বেড়েছে সে জন্য এই কর্মসূচি নিয়েছি।...