Tuesday, June 9, 2026

পঞ্চাশ বছর আগের বদলা রিইউনিয়নে! স্কুলবন্ধুকে পাথর ছুড়ে গ্রেফতার বালকৃষ্ণণ

Date:

Share post:

সহপাঠীর হাতে চতুর্থ শ্রেণিতে পড়ার সময় মার খেয়েছিলেন এক ব্যক্তি। পঞ্চাশ বছর পেরিয়ে যাওয়ার পর সেই পুরনো অপমানের বদলা নিতে রিইউনিয়নের মঞ্চেই হামলা চালালেন তিনি! কেরলের কাসারগড়ে ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা—স্কুল জীবনের পুরনো ‘মারামারি’ স্মৃতি গড়াল থানায়, শেষ হল গ্রেফতারে।

পুলিশ সূত্রে খবর, গত ২ জুন কাসারগড় জেলার এক স্কুলের প্রাক্তন ছাত্রছাত্রীদের রিইউনিয়নের আয়োজন করা হয়েছিল। বহু বছর পর দেখা করতে সেখানে উপস্থিত হয়েছিলেন স্কুলজীবনের সহপাঠীরা। তাঁদের মধ্যেই ছিলেন বালকৃষ্ণণ, ম্যাথু বালিয়াপ্পালাক্কল ও ভিজে বাবু। এক সময়ে এক ক্লাসে পড়তেন তাঁরা। কিন্তু এই বন্ধুত্বপূর্ণ মিলনমেলায় হঠাৎ ঘটে যায় অপ্রত্যাশিত এক ঘটনা।

প্রত্যক্ষদর্শীদের দাবি, বাবুকে দেখেই উত্তেজিত হয়ে পড়েন বালকৃষ্ণণ। অভিযোগ, আচমকাই তিনি বাবুর উপর চড়াও হন এবং পাথর দিয়ে তাঁর মুখ ও ঘাড়ে আঘাত করেন। বাবুকে গুরুতর আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করতে হয়। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, ঘটনার পেছনে রয়েছে পাঁচ দশক পুরনো অপমান। স্কুলজীবনে বাবুর হাতে মার খাওয়ার ঘটনাকে ভুলতে পারেননি বালকৃষ্ণণ। সেই রাগই এবার প্রতিশোধের রূপে দেখা দেয়।

এই ঘটনায় কেবল বালকৃষ্ণণ নয়, পুলিশ গ্রেফতার করেছে আর এক সহপাঠী ম্যাথুকেও। রিইউনিয়নের মতো মিলনোৎসব যে এমন হিংসাত্মক পরিণতি নিতে পারে, তা কেউ ভাবেননি। পুলিশ জানিয়েছে, হামলার ঘটনায় মামলা রুজু হয়েছে এবং তদন্ত চলছে।

স্থানীয়রা এই ঘটনাকে ‘দুঃখজনক ও অবিশ্বাস্য’ বলে মন্তব্য করেছেন। তাঁদের কথায়, “স্কুলজীবনের স্মৃতি ভাগ করে নেওয়ার আনন্দে এসেছিল সবাই, কেউ ভাবেনি এমন ভয়ানক পরিণতি হবে।”

আরও পড়ুন – বিদেশ সফর নিয়ে কথা নয়, প্রধানমন্ত্রীর ডিনার-বৈঠকে শুধুই কুশল বিনিময়! হতাশ অভিষেক

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...