Wednesday, April 1, 2026

৭৮ কেজির লাড্ডু কেটে ৭৮ বছরের জন্মদিন পালন লালুর

Date:

Share post:

পায়ের উপর পা তুলে ৭৮ কেজির লাড্ডু কেটে রাজকীয় ভঙ্গিতে ৭৮ বছরে পা দিলেন আরজেডি প্রধান লালু প্রসাদ যাদব (Lalu Prasad Yadav)। রাবড়ি দেবীর ১০ সার্কুলার রোডের বাসভবনে মঙ্গলবার সকালে ‘বার্থডে বয়’ লালুর জন্মদিন উপলক্ষে খুশির মেজাজ। বর্ষীয়ান বার্থডে বয়ের জন্মদিনের ভিডিও স্যোশাল মিডিয়ায় ভাইরাল। আটাত্তর কেজির স্পেশাল লাড্ডু কাজু, কিশমিশে ভরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবারের সদস্য, কর্মী, অনুগামী ও দলীয় নেতারা। আরজেডির সর্বভারতীয় সাধারণ সম্পাদক অনিল কুমার লালুর জন্য নিয়ে আসেন ৭৮ রকমের ফল। ঘরোয়া অনুষ্ঠানে মেয়ে ও নাতিদের পাশে নিয়ে কেক কাটেন আরজেডি প্রধান। রাজ্যজুড়ে এই দিনটি পালিত হয় ‘সম্প্রীতি দিবস’ হিসেবে।

দলের রাজ্য দফতরেও কাটা হয় ৭৮ পাউন্ডের কেক। বাড়ির বাইরে চলে ছোটখাট জনসভা, বাজা, নাচ-গান, হই-হুল্লোড়। অনুগামীদের খোলা তলোয়ার হাতে নাচতেও দেখা যায়। জন্মদিনে ‘গরিবোঁ কি মসিহা’কে শুভেচ্ছা জানান কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, “আমাদের সম্পর্ক কেবল রাজনৈতিক নয়, আত্মিক। তিনি সবসময় শোষিতদের কণ্ঠস্বর হয়ে উঠেছেন।”

 

Related articles

চূড়ান্ত তালিকার পর কীভাবে নতুন নাম সংযোজন, কমিশনকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

সুপ্রিম কোর্টে এসআইআর মামলার (SIR hearing in Supreme Court) শুনানিতে ফর্ম সিক্স নিয়ে তৃণমূলের অভিযোগকে গুরুত্ব শীর্ষ আদালতের...

প্রশিক্ষণ চলাকালীন রাশিয়ার সামরিক বিমানে দুর্ঘটনা!

ক্রিমিয়ার (Crimea) পাহাড়ে ধাক্কা খেয়ে ভেঙে পড়ল রাশিয়ার সেনাবাহিনীর মালবাহী An-26 বিমান। সূত্রের খবর, এই দুর্ঘটনায় বিমানে থাকা...

বুধবার সকাল থেকে ফের CEO দফতরের সামনে ধর্না তৃণমূলের

ভিনরাজ্য থেকে ভোটার ঢোকাতে অবৈধভাবে ফর্ম সিক্স (Form 6) জমা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করে রাতভর সিইও অফিসের...

ভোটমুখী বাংলায় বালিগঞ্জসহ কলকাতার ১০ জায়গায় ED তল্লাশি!

বুধবার সকাল থেকেই কলকাতায় ED অভিযান। রাজ্যে বিধানসভা নির্বাচনের আর মাত্র কয়েকটা দিন বাকি, তার মধ্যেই ফের কেন্দ্রীয়...