Monday, March 16, 2026

কলকাতায় পুলিশের উপর হামলা! গ্রেফতার এক বাংলাদেশি অনুপ্রবেশকারী

Date:

Share post:

খাস কলকাতায় দুই পুলিশের(Kolkata Police) উপর হামলা করে গ্রেফতার এক বাংলাদেশি অনুপ্রবেশকারী(Bangladeshi Intruder)। পুলিশ সূত্রে খবর, ২০০৬ সাল থেকে অবৈধ ভাবে ভারতেই বাস করছিলেন তিনি। আহত পুলিশকর্মীদের কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে(Kolkata Medical College Hospital) ভর্তি করা হয়েছে। আহত সহকারী উপ-পরিদর্শক পার্থ চাঁদ এবং কনস্টেবল সুখেন্দু মাঝি ধস্তাধস্তির সময় সুলতান নিজেও আহত হন এবং বর্তমানে তিনিও হাসপাতালে চিকিৎসাধীন।

শনিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে কলকাতার স্ট্র্যান্ড রোডের উপর। পুলিশ(Kolkata Police) সূত্রে খবর, আক্রান্ত দুই পুলিশকর্মী স্ট্র্যান্ড রোডের উপর ডিউটি করছিলেন। সেখানেই লোহার রড হাতে ঘুরে বেড়াচ্ছিলেন এক ব্যক্তি। সন্দেহজনক আচরণ করায় কর্মরত এক পুলিশকর্মী ওই রড কেড়ে নেন। ডিউটি শেষ করার পর এক এএসআই-এর সঙ্গে বাইরে আসেন। সেই সময়ই এক ধারালো ছুরি নিয়ে তাঁদের উপর ঝাঁপিয়ে পড়েন। তৎক্ষণাৎ গ্রেফতার করা হয় ওই ব্যক্তিকে। ধৃতের নাম মহম্মদ সুলতান শেখ (৩২), যিনি বিপুল মণ্ডল ছদ্মনামে নামে কলকাতায় থাকতেন।

ঘটনার পর নর্থ পোর্ট থানার পুলিশ তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু করেছে। যার মধ্যে রয়েছে বেআইনি অনুপ্রবেশ, অস্ত্র আইনে অভিযোগ এবং সরকারি কর্মীর ওপর হামলার অভিযোগ। প্রাথমিকভাবে অনুমান, সুলতান নিয়মিত মাদকাসক্ত ছিলেন এবং ঘটনার সময়ও তিনি নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন।

spot_img

Related articles

অস্কার ২০২৬-এর ‘ইন মেমোরিয়াম’ বিভাগে নাম নেই ধর্মেন্দ্রর! ভারতীয় সিনেপ্রেমীদের মধ্যে অসন্তোষ

  বিশ্বের অন্যতম বড় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠান অস্কার ২০২৬-এর 'ইন মেমোরিয়াম'। লস অ্যাঞ্জেলসে রবিবার রাতে হলিউড ছাড়াও বিভিন্ন দেশের...

‘সকলকে ক্ষমা করে বিদায় নাও’, হরিশকে শেষ আদর পরিবারের

চোখের সামনে ছেলেকে ১৩ বছর ধরে যন্ত্রণার সঙ্গে লড়তে দেখেছেন। সবরকম চেষ্টা করেও কোমার ' লাইফ সাপোর্ট' থেকে...

আজই বামেদের প্রার্থী তালিকা ঘোষণা! তাড়াহুড়ো নিয়ে খোঁচা কুণালের

বাংলায় নির্বাচনের দিন ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই প্রার্থী তালিকা ঘোষণা করতে চলেছে বামফ্রন্ট। সোমবার, বেলা তিনটে নাগাদ মুজফ্ফর...

যুদ্ধ নিয়ে AI কন্টেন্ট! ইউএই-তে গ্রেফতার ১৯ ভারতীয়

পশ্চিম এশিয়ায় যুদ্ধ নিয়ে ভুয়ো পোস্ট। সংযুক্ত আরব আমিরশাহিতে গ্রেফতার ১৯ ভারতীয়-সহ ৩৫ জন। ২৮ ফেব্রুয়ারি ইজরায়েল ও...