Tuesday, June 9, 2026

গবেষণা জাহাজ নির্মাণে নতুন ইতিহাস, জিএসআই-র জন্য দুটি রিসার্চ ভেসেল গড়বে জিআরএসই 

Date:

Share post:

গবেষণা জাহাজ নির্মাণে এক নতুন মাইলফলকে পৌঁছল কলকাতার গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড (জিআরএসই)। মঙ্গলবার জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (জিএসআই)-র সঙ্গে দুটি অত্যাধুনিক কোস্টাল রিসার্চ ভেসেল নির্মাণের চুক্তি স্বাক্ষরিত হল।

জিআরএসই-র জাহাজ নির্মাণ বিভাগের অধিকর্তা কমান্ডার শান্তনু বোস এবং জিএসআই-এর মেরিন ও কোস্টাল সার্ভে বিভাগের ডেপুটি ডিরেক্টর জেনারেল ড. এন. এম. শরীফ চুক্তিতে স্বাক্ষর করেন। উপস্থিত ছিলেন জিএসআই-এর ডিরেক্টর জেনারেল অশীত সাহা-সহ দুই প্রতিষ্ঠানের শীর্ষ আধিকারিকরা।

সূত্রের খবর, প্রতিটি গবেষণা জাহাজের দৈর্ঘ্য হবে ৬৪ মিটার ও প্রস্থ ১২ মিটার। ৪৫০ টনের ওজন বহনের ক্ষমতা এবং ১০ নটিক্যাল মাইল গতি সম্পন্ন এই জাহাজগুলি তৈরি করা হবে অফশোর জিওলজিক্যাল ম্যাপিং, খনিজ অনুসন্ধান, ড্রেজিং, ও সামুদ্রিক পরিবেশ পর্যবেক্ষণের উদ্দেশ্যে। প্রতিটি জাহাজেই থাকবে অত্যাধুনিক বৈজ্ঞানিক ল্যাব, যেখানে নমুনা সংগ্রহ, বিশ্লেষণ ও তথ্য যাচাই করা যাবে।

জাহাজ নির্মাণে দেশের অগ্রণী প্রতিষ্ঠান হিসেবে ইতিমধ্যেই সুনাম কুড়িয়েছে জিআরএসই। বর্তমানে নৌবাহিনীর জন্য চারটি শ্রেণির মোট ১৬টি যুদ্ধজাহাজ নির্মাণ করছে সংস্থাটি। পাশাপাশি, ‘নেক্সট জেনারেশন করভেট’ প্রকল্পেও জিআরএসই-ই সর্বনিম্ন দরদাতা হিসেবে নির্বাচিত হয়েছে, যেখানে পাঁচটি জাহাজ নির্মাণের সম্ভাবনা তৈরি হয়েছে।

এছাড়া জার্মান সংস্থার জন্য আটটি মাল্টিপারপাস কার্গো ভেসেল নির্মাণের কাজও চলছে পুরোদমে। দেশীয় প্রযুক্তিতে নির্মিত এই গবেষণা ও সামরিক জাহাজগুলি ‘মেক ইন ইন্ডিয়া’ প্রকল্পকে আরও এগিয়ে নিয়ে যাবে বলেই মনে করছেন শিল্প মহল।

আরও পড়ুন – মুখ্যমন্ত্রীর বিধানসভার ভাষণ এবার বই আকারে! সংকলিত হচ্ছে দেড় দশকের উন্নয়নের দলিল 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...