Wednesday, April 8, 2026

গ্রেফতার ফুলটুসি: জেরা ও ফ্ল্যাটে তল্লাশিতে রহস্য উন্মোচনের আশা পুলিশের

Date:

Share post:

হাওড়ার ডোমজুড়ের (Domjur) ফ্ল্যাটে ঠিক কী ধরনের ব্যবসা করতেন ফুলটুসি? নীল ছবি তৈরি থেকে মহিলাদের নিয়ে এসে বিভিন্ন ধরনের ব্যবসা করানোর পিছনে আসল কোন গল্প লুকিয়ে, এবার তার কিনারা করতে অনেকটাই সক্ষম হবে হাওড়া সিটি পুলিশ (Howrah City Police)। বুধবারই গ্রেফতার চক্রের মূল অভিযুক্ত ফুলটুসি ওরফে শ্বেতা খান।

বুধবার দুপুরে কলকাতার গলফ গ্রিন থেকে গ্রেফতার হয়েছিল শ্বেতার ছেলে আরিয়ান খান (Aryan Khan)। রাতে কলকাতারই আলিপুর এলাকা থেকে ফুলটুসিকে (Sweta Khan) গ্রেফতার করে পুলিশ। সেইসঙ্গে এক আত্মীয়ের কাছে থাকা ফুলটুসির নাবালিকা এক মেয়েকেও উদ্ধার করেছে পুলিশ বুধবারই।

সোদপুরের তরুণীকে কাজের নাম করে ডেকে নিয়ে গিয়ে পর্ন চক্রের কাজ করানোয় অভিযুক্ত শ্বেতা খান ও তার ছেলে আরিয়ান খান (Aryan Khan)। তরুণী কোনওক্রমে পালিয়ে পুলিশে অভিযোগ করলে এই গোটা চক্রের পর্দা ফাঁস হওয়া শুরু হয়। আর তখনই গা ঢাকা দেয় শ্বেতা, আরিয়ান। যদিও শেষ রক্ষা হলো না।

হাওড়া সিটি পুলিশের গোয়েন্দা বিভাগের অনুমান ছিল শ্বেতার বাপের বাড়ি এই ঘটনায় জড়িত। সেই সন্দেহে শ্বেতার ভাই, মা ও তিন মামাকে আগেই আটক করা হয়। তাদের জিজ্ঞাসাবাদের পরেই একদিনের মধ্যে গ্রেফতার আরিয়ান ও শ্বেতা। গ্রেফতারির পরে আরিয়ান ছিল নীরব। তবে পুলিশের হাতে ধরার পড়ার পরে নিজেকে নির্দোষ প্রমাণের চেষ্টা চালিয়ে যায় শ্বেতা (Sweta Khan)। দাবি করে, তাকে ফাঁসানো হচ্ছে। যদিও সোদপুরের তরুণীকে নির্যাতনের কথা সে স্বীকার করে।

Related articles

আজ ভবানীপুরের প্রার্থী হিসেবে মনোনয়ন পেশ করবেন মমতা, কালীঘাট থেকে বর্ণাঢ্য মিছিল

ছাব্বিশের বিধানসভা নির্বাচনে হাইভোল্টেজ ভবানীপুর কেন্দ্রের প্রার্থী (Bhawanipur Assembly) হিসেবে বুধবার মনোনয়ন জমা দিতে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

রাজনৈতিক কাজে যুক্ত থাকলেই কড়া ব্যবস্থা, শাস্তির হুঁশিয়ারি মুখ্যসচিবের

আসন্ন বিধানসভা নির্বাচনে স্বচ্ছতা বজায় রাখতে এবং সরকারি কর্মীদের নিরপেক্ষতা নিশ্চিত করতে নজিরবিহীন পদক্ষেপ করল রাজ্য প্রশাসন। সরকারি...

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...