Monday, April 6, 2026

বিধানসভার প্রবেশপথে নজিরবিহীন কড়াকড়ি-তল্লাশি, কারণ কী!

Date:

Share post:

শেষ কবে এমন নিরাপত্তা কড়াকড়ি হয়েছে, তা মনে করতে পারছেন না বিধানসভার (Assembly) প্রবীণতম সদস্যরাও। শুক্রবার সকাল থেকেই পশ্চিমবঙ্গ বিধানসভার প্রতিটি প্রবেশপথে তল্লাশি শুরু হয়েছে নজিরবিহীন কড়াকড়ির মধ্যে। শাসক, বিরোধী নির্বিশেষে সব বিধায়কের গাড়ি গেটে দাঁড় করিয়ে বনেট থেকে ডিকি পর্যন্ত তন্নতন্ন করে চেক করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীদের মতে, হুমকি ফোন পেলে যেভাবে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়, তেমনই কড়া তল্লাশি চালাচ্ছে বিধানসভা নিরাপত্তা রক্ষীরা। সূত্রের খবর, এই নিরাপত্তা কড়াকড়ির নির্দেশ এসেছে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের (Biman Banerjee) কাছ থেকেই। যদিও তিনি এখনও কোনও মন্তব্য করেননি।

জল্পনার কেন্দ্রে চাকরিহারা শিক্ষকদের আন্দোলন। বৃহস্পতিবার থেকে ফের আমরণ অনশনে বসেছেন তাঁরা। শুক্রবার বিকেলে তাঁদের এক প্রতিনিধি দল স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করবেন। সেই সম্ভাব্য সাক্ষাতের আগে কোনও অনভিপ্রেত ঘটনা ঠেকাতেই কি এই ‘চূড়ান্ত সতর্কতা’?

তবে, এই বিষয় নিয়ে রাজনীতি করতে ছাড়েননি বিজেপি বিধায়করা। তাঁদের কথায়, “আমরা যেন তুলসী গাছ নিয়ে ভিতরে না ঢুকে পড়ি, সেই ব্যবস্থাই হচ্ছে বুঝি।”

নবান্নেও কয়েকদিন আগে একই কড়াকড়ি দেখা গিয়েছিল, যখন আন্দোলনকারী শিক্ষকদের ঢোকার আশঙ্কায় প্রতিটি গাড়ি ও আইডি কার্ড পরীক্ষা করা হয়েছিল। সব মিলিয়ে বিধানসভায় এদিনে নিরাপত্তা ব্যবস্থায় স্পষ্ট, সরকার এবং প্রশাসন কোনও ঝুঁকি নিতে চাইছে না।

Related articles

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...