Saturday, June 27, 2026

মৃতের সঠিক সংখ্যা জানান: বিমান দুর্ঘটনায় সর্বোচ্চ, নিরপেক্ষ তদন্ত চেয়ে দাবি তৃণমূলের

Date:

Share post:

আমেদাবাদের বিমান দুর্ঘটনার ঘটনাস্থল থেকে শুক্রবারই উদ্ধার হয়েছে ব্ল্যাকবক্স (black box) এবং ককপিট ডেটা রেকর্ডার। এই দুইয়ের সূত্র ধরে কেন এত বড় দুর্ঘটনা, কেন এত মৃত্যু তার রহস্যের সন্ধানে ডিজিসিএ। তবে এখনও পর্যন্ত যে পরিমাণ মৃত দেখানো হয়েছে বাস্তবে মৃতের সংখ্যা বেশি বলে দাবি বিভিন্ন মহলে। সেখানে কেন্দ্রীয় সরকারের কাছে তৃণমূল কংগ্রেসের দাবি যেন মৃতের সঠিক সংখ্যা প্রকাশ করা হয়। সেই সঙ্গে সর্বোচ্চ ও নিরপেক্ষ তদন্তের দাবিও জানানো হল।

বৃহস্পতিবারের দুর্ঘটনার পরে তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় 9Abhishek Banerjee) গোটা ঘটনায় সর্বোচ্চ তদন্তের দাবী জানিয়েছিলেন। শুক্রবার পর্যন্ত বিভিন্ন মহলে বিভিন্ন সম্ভাবনা তুলে ধরা হয়েছে। যার মধ্যে ইঞ্জিন বিকল হওয়া থেকে বিমানে পাখির ধাক্কা – সব রকম সম্ভাবনাই উঠে এসেছে। তৃণমূলের পক্ষ থেকে রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ প্রশ্ন তোলেন, এত বড় দুর্ঘটনায় সবার আগে জানা প্রয়োজন বিমানটি পড়ে গেল কেন।

সেই সঙ্গে বিমানে রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, একটি বিমান যা প্যারিস থেকে দিল্লি, দিল্লি থেকে আমেদাবাদ টানা সফর করেছে। সেখানে কোন সমস্যা হয়নি। তবে এই যে সময়ের তফাতে এত যাত্রা সেখানে পূর্ণাঙ্গ চেকআপ (checkup) বা রক্ষণাবেক্ষণ সম্ভব কিনা, যা নিয়ে প্রশ্ন থাকবে। কর্তৃপক্ষ কি করেছিলেন সেই বিষয়ে।

ইতিমধ্যেই যে মেডিকেল কলেজের হোস্টেলে ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার ড্রিমলাইনার (Dreamliner) সেখানে কতজন চিকিৎসকের মৃত্যু হয়েছে তার সঠিক সংখ্যা প্রকাশিত হয়নি। মেডিকেল কলেজের পাশের রাস্তায় যানবাহন থেকে পথচারীদের মৃত্যুর ঘটনা জানা যায়নি। সেখানে তৃণমূলের দাবি, মৃতের (deceased) সঠিক সংখ্যা জানাতে হবে। এখনও বহু মানুষ আত্মীয়-স্বজনকে খুঁজছে, ছবি হাতে ঘুরে বেড়াচ্ছে। এত মানুষকে তাদের ন্যায় বিচার দিতে হবে।

Related articles

ফ্ল্যাট-বাড়ি পেলেও ক্ষতিপূরণ মিলবে দেরির জন্য! পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের 

ফ্ল্যাট বা বাড়ি হাতে পাওয়ার পরেও সংশ্লিষ্ট নির্মাণ সংস্থার বিরুদ্ধে গোটা প্রকল্পে অযৌক্তিক বিলম্বের জন্য ক্ষতিপূরণ দাবি করতে...

ফের ভারতের আসতে পারেন মোদির ‘বন্ধু’ ট্রাম্প

আগামী ২০২৭ সালের শুরুতেই দ্বিপাক্ষিক সফরে ভারতে আসতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (American President Donald Trump)। শনিবার...

কুণাল-কল্যাণ-মহুয়াদের নীতিগত অবস্থানকে কুর্নিশ জহর সরকারের

দলের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়ছিলেন প্রাক্তন আমলা জহর সরকার (Jawhar Sarkar)। এবার বিধানসভা নির্বাচনের...

জন্মদিনে রুক্মিণীর জন্য কী বিশেষ বার্তা ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র!

অভিনেত্রী রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) জন্মদিনে সকাল থেকেই অনুগামীদের শুভেচ্ছা বার্তাই ভরে উঠে সোশ্যাল মিডিয়া (Social Media)। তবে...