Monday, April 6, 2026

কেদারনাথের কপ্টার দুর্ঘটনায় শোকপ্রকাশ বাংলার মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

আহমেদাবাদের দুর্ঘটনার আড়াই দিনের মাথায় আকাশপথে ফের বিপর্যয়। রবিবার সকালে কেদারনাথ ধাম থেকে গৌরীকুণ্ড যাওয়ার পথে উত্তরাখণ্ডে হেলিকপ্টার ভেঙে (Helicopter Crash in Uttarakhand) পড়ে। ইতিমধ্যেই চলছে উদ্ধারকাজ। দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে তিনি লেখেন, ‘আজ সকালে আরেকটি বেসামরিক বিমান দুর্ঘটনার খবর পাওয়া গেছে, এবার উত্তরাখণ্ড থেকে, কেদারনাথ – গৌরীকুণ্ড – গুপ্তকাশী অঞ্চলে। হেলিকপ্টারটিতে একটি শিশু এবং পাইলট সহ ৭ জন আরোহী ছিলেন। আমি প্রত্যেকের জন্য প্রার্থনা করছি।’

গুজরাটে এয়ার ইন্ডিয়ার দুর্ঘটনায় এখনও চলছে উদ্ধার কাজ। এর মাঝেই আরেক বিজেপি শাসিত রাজ্যের (উত্তরাখণ্ড) আকাশপথে দুর্ঘটনা। কপ্টারে তীর্থযাত্রীরা ছিলেন বলে জানা গেছে। হিউম্যান এরর (Human Error), যান্ত্রিক ত্রুটি নাকি খারাপ আবহাওয়ার কারণেই এই ঘটনা তা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। এখনও পর্যন্ত মৃতের সঠিক সংখ্যা সম্পর্কে সরকারিভাবে কিছু জানানো হয়নি। তবে বিশেষজ্ঞরা মনে করছেন যেভাবে দুর্ঘটনা ঘটেছে তাতে কারোর বেঁচে থাকার আশা প্রায় নেই বললেই চলে।

 

Related articles

মুর্শিদাবাদে বিজেপির ৩ এজেন্সি কাজ করছে: একতিরে কমিশন-অধীর-মিমকে নিশানা অভিষেকের

মুর্শিদাবাদে বিজেপির ৩ এজেন্সি কাজ করছে। সোমবার, জলঙ্গীর সাদিখাঁরদিয়াড় বিদ্যানিকেতন গ্রাউন্ডের জনসভায় থেকে একতিরে নির্বাচন কমিশন, কংগ্রেস (Congress)...

IPL: হারের হ্যাটট্রিক, লজ্জার নয়া রেকর্ড, ফিকে হচ্ছে সিএসকের দাপট!

আইপিএলের(IPL) শুরুতেই হারের হ্যাটট্রিক। লজ্জার রেকর্ড ধোনিহীন চেন্নাই সুপার কিংসের(CSK)। পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন সিএসকের(CSK) দাপট কি ক্রমশ ফিকে...

দলনেত্রীর কড়া বার্তার পরেই প্রার্থীপদ প্রত্যাহার মনিরুলের

মুর্শিদাবাদের সামশেরগঞ্জে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী জনসভা থেকে মনিরুল ইসলামকে সাসপেনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banarjee)। এর ২৪ ঘণ্টার...

‘মমতা দিদি’র দেখানো পথে আবগারি দুর্নীতি মামলায় নিজেই সওয়াল করতে চলেছেন কেজরিওয়াল

মমতা দিদির দেখানো পথে হেঁটে এবার আবগারি দুর্নীতি মামলায় দিল্লি হাই কোর্টে (Delhi High Court) নিজেই  সওয়াল করতে...