Wednesday, March 25, 2026

মণ্ডল কমিশনের সুপারিশ মেনেই রাজ্যে ওবিসি সংরক্ষণ: বিধানসভায় জানালেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

রাজ্যে OBC সংরক্ষণ নিয়ে ফের সাফ বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার বিধানসভায় (Assembly) তিনি জানান, মণ্ডল কমিশনের সুপারিশ অনুযায়ীই পশ্চিমবঙ্গ সরকার সামাজিক ও অর্থনৈতিকভাবে অনগ্রসর শ্রেণির তালিকা তৈরি করেছে। তাঁর কথায়, “এই তালিকা আমাদের তৈরি করা নয়, মণ্ডল কমিশনের ভিত্তিতেই করা হয়েছে।”

মুখ্যমন্ত্রী জানান, তালিকাভুক্ত ১৪০টি জনজাতির মধ্যে ৮০টি মুসলিম এবং ৬০টি অমুসলিম সম্প্রদায়ের। তাঁর দাবি, “ওবিসি শুধু মুসলিমদের জন্য নয়। সবাইকে সঙ্গে নিয়েই এই তালিকা তৈরি হয়েছে।”

তিনি বলেন, “বাংলায় মুসলিম জনসংখ্যা ৩০ শতাংশের বেশি। শতাংশের নিরিখে গোটা দেশের মধ্যে সর্বাধিক। এটা দেশভাগের সময় থেকে হয়ে এসেছে। তখন তো আমরা জন্মাইনি, কাজেই আমাদের দোষারোপ করে লাভ নেই।”

তালিকা পুনর্বিন্যাস ঘিরে মুসলিম সমাজের একাংশের মধ্যে কিছু অসন্তোষ রয়েছে বলেও বিধানসভায় জানান মুখ্যমন্ত্রী। বলেন, “সমীক্ষার সময় যাঁরা ওবিসি-এ ছিলেন, তাঁদের কেউ কেউ ওবিসি-বি হয়ে গিয়েছেন। আবার কারও কারও অবস্থান পরিবর্তন হয়েছে। এই নিয়ে কিছু ক্ষোভ আছে, কিন্তু তা বাস্তব ভিত্তিক সিদ্ধান্ত।”

পাশাপাশি মুখ্যমন্ত্রীর অভিযোগ, “সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য কেন্দ্রীয় সাহায্য ২০১৯ সাল থেকে বন্ধ করে দিয়েছে মোদি সরকার। অথচ রাজ্য সরকার একাই ঐক্যশ্রী প্রকল্পে ২ কোটি ৫৪ লক্ষ বৃত্তি দিয়েছে।”

ওবিসি পড়ুয়াদের জন্য ‘মেধাশ্রী’ প্রকল্প চালু রেখেছে রাজ্য। মুখ্যমন্ত্রীর কথায়, “এই বাংলায় সবাই মানুষ হবে—জাত, ধর্ম, পরিচয় দেখে নয়, অধিকার বুঝে পাবে।”

Related articles

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...

বিজেপিতে লিয়েন্ডার পেজ! টেনিস তারকার হোটেল-সাক্ষাতে জল্পনা

দলের কর্মীরা মুখ ফিরিয়েছে। জেলা থেকে শহর – বিক্ষোভের আঁচ টের পাচ্ছেন খোদ সর্বভারতীয় সভাপতি নীতীন নবীন (Nitin...

প্রত্যাবর্তনেই সায় বাংলার! পাথরপ্রতিমায় অভিষেকের সভায় জনসমুদ্র 

মণীশ কীর্তনিয়া তপ্ত দুপুরে মাথার ওপর চড়া রোদ। কিন্তু সেই তেজকে উপেক্ষা করেই বারোটা বাজতে না বাজতেই ভিড় জমতে...

শাহর কাঠপুতলি জ্ঞানেশ কুমার: সিইসি-র ‘ভদ্রলোক’ হওয়া নিয়ে প্রশ্ন তুলল তৃণমূল

দেশের নির্বাচন কমিশনার পদে যত পদাধিকারীরা এসেছেন তার মধ্যে নতুন ইতিহাস তৈরি করেছেন জ্ঞানেশ কুমার। তাঁর বিরুদ্ধেই একমাত্র...