Sunday, June 14, 2026

‘কোহিনূর’ ফিরে পেতে সৌমি-সৌরভের হাত ধরে কল্পবিজ্ঞানের জগতে প্রবেশ বাংলা সিনেমার!

Date:

Share post:

একটা হিরে বদলে দিতে পারে অস্তিত্বের সংজ্ঞা, এক লহমায় নিয়ে যেতে পারে নাম না জানা এমন কোনও দেশে যা হয়তো বিশ্বব্রহ্মাণ্ডে চাইলেও খুঁজে পাওয়া যাবে না। কিন্তু কল্পবিজ্ঞানের (Science Fiction) ভাবনাকে আশ্রয় করে বাংলা সিনেমা (Bengali Movie) অনায়াসে পৌঁছে গেল সেই অদেখা জগতে। সেখানে দেখা মিলল কাল্পনিক প্রাণীদের, রোমহর্ষক লড়াই চলল রূপকথার দেশে। শেষমেষ ‘কোহিনূর’ মিলল কি? উত্তর জানতে হলে সিনেমা হলে দেখতে হবে সৌমি দত্ত রায় (Soumi Datta Roy) প্রযোজিত সৌরভ দাস (Sourav Das) পরিচালিত নতুন বাংলা ছবি ‘কোহিনূর’ (Kohinoor)।

১৬ জুন কলকাতা সাউথ সিটি মলে এই সিনেমার বিশেষ স্ক্রিনিংয়ের আয়োজন করা হয়েছিল। উপস্থিত ছিলেন পরিচালক-প্রযোজক থেকে শুরু করে কলাকুশলীরা। অভিনেতা রজতাভ দত্ত (Rajatava Dutta) এই ছবির অন্যতম সম্পদ। তিনি জানান, ইন্ডিপেন্ডেন্ট সিনেনির্মাতা হিসেবে সৌমি যে সাহস দেখিয়েছেন সেটা নিঃসন্দেহে প্রশংসনীয়। পাশাপাশি পরিচালকের অসামান্য দক্ষতা এভাবে বাংলা সিনেমায় কল্পবিজ্ঞানকে সুন্দরভাবে তুলে ধরেছে। প্রযোজক বলছেন, বাংলা সিনে জগতের স্টলওয়ার্ড সত্যজিৎ রায়ের কল্পবিজ্ঞান প্রেম তাঁর কাছে আদর্শ। ‘কোহিনূর’ সিনেমায় প্রায় সম্পূর্ণটাই ভিএফএক্স (VFX) নিয়ে কাজ করা হয়েছে যেটা এখনকার বাংলা সিনেমার ট্রেন্ডের থেকে অনেকটাই আলাদা। অভিনেত্রী মৌবনী দোলুই (Moubani Dolui) এই ছবির অ্যাকশন সিকোয়েন্স নিয়ে দারুণ উত্তেজিত। এক কথায় বলতে গেলে, চারপাশের অশান্ত অস্থির পরিস্থিতিতে কয়েক ঘণ্টার জন্য এক অন্য জগতে নিয়ে গিয়ে কল্পনা-বাস্তবের নতুন রূপকথা তৈরি করেছে সৌরভ দাস পরিচালিত বাংলা ছবি ‘কোহিনূর’।

 

Related articles

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...

বিশ্বকাপে পপ তারকা ও কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রীর অন্তরঙ্গ মুহূর্ত

কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং পপ গায়িকা কেটি পেরিকে একসঙ্গে হাত ধরাধরি করে দেখা গেল ফিফা বিশ্বকাপ...

আইন-বিরোধী জোট: অভিষেকের চিঠি নিয়ে স্পিকারের কাছে সাগরিকা, কীর্তি

যেভাবে দলের বিরুদ্ধে লোকসভায় জোট তৈরির চেষ্টা চালাচ্ছেন তৃণমূলের এক শ্রেণির 'বিদ্রোহী' বলে দাবি করা সাংসদ, তা আদতে...