Saturday, April 18, 2026

সাতদিনে ভাঙল সেতু! ডবল ইঞ্জিন অসমের শিলচরে ‘উন্নয়নের’ নমুনা

Date:

Share post:

মাত্র ৭ দিন আগে উদ্বোধন হয়েছিল। বিজেপি শাসিত অসমের (Assam) শিলচরে ভেঙে পড়ল হারাং ব্রিজ (Harang Bridge)। মঙ্গলবার গভীর রাতে কালাইন-শিলচরের রাস্তার ওপর ভাঙারপুরে হারাং নদীর ব্রিজ ভেঙে পড়ে। এর জেরে বরাক উপত্যকা, ত্রিপুরা ও মিজোরামের সঙ্গে সড়কপথে যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়ে। ডবল ইঞ্জিন রাজ্যগুলিতে প্রায় প্রতিটি জায়গায় একই ছবি। কেন্দ্রের সরকারের ভুরি ভুরি ভর্তুকি সত্ত্বেও দুর্নীতির মাত্রা এত বেশি যে সেতু থেকে রাস্তা – সাধারণ মানুষের পিছুই ছাড়ছে না বিপর্যয়।

ব্রিজের ওপর দিয়ে ২টি ট্রাক যাওয়ার সময় ভেঙে পড়লে ২টি ট্রাকও নদীতে পড়ে যায়। তবে প্রাণ বেঁচে গিয়েছেন ট্রাক চালক ও সঙ্গীরা। এই ঘটনায় বিশ্বশর্মার সরকারকে তোপ দেগেছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব।

বিজেপিকে ধুয়ে দিয়ে তৃণমূল মুখপাত্র সুদীপ রাহা জানিয়েছেন, “অসমের (Assam) শিলচরে হারাং সেতু (Harang Bridge) উদ্বোধনের এক সপ্তাহের মধ্যে ভেঙে পড়ল। তদন্ত হবে না। বিতর্ক হবে না। ইস্তফার দাবি উঠবে না। মিডিয়া রে রে করে উঠবে না। কারণ, ওখানে বিজেপি সরকার। এটা বাংলায় ঘটলে এতক্ষণে শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গে ইউনুস সরকারের শাসন জারি করার জন্যে হাঁউমাঁউ করতেন।”

মেরামতির জন্য মাসখানেক ধরে ৬ নম্বর জাতীয় সড়কের গামান ব্রিজ বন্ধ। ফলে বরাক উপত্যকা (Barak valley) হয়ে ত্রিপুরা ও মিজোরাম যাওয়ার সমস্ত গাড়ি শিলচর-কালাইন হয়ে যাচ্ছিল। এই কারণে হারাং ব্রিজটি গুরত্বপূর্ণ। বিজেপি শাসিত রাজ্যগুলি যে নাগরিক উন্নয়নে একেবারে জিরো ফের একবার প্রমাণিত এই সেতু ভাঙার ঘটনায়।

Related articles

মোদির ১৫ মন্ত্রক ৫৪,২৮২ কোটি খরচের কোনও হিসাব দেয়নি: ফাঁস CAG রিপোর্টে

বিরোধী রাজ্য়ে রাজ্য়ে ঘুরে প্রধানমন্ত্রী থেকে বিজেপির মুখ্যমন্ত্রীরা প্রমাণ করার চেষ্টা চালাচ্ছে সব দুর্নীতি বিজেপি-বিরোধী রাজ্যগুলিতে হয়। অথচ...

অধীর-হুমায়ুনকে পাহারা দিচ্ছে অমিত শাহর পুলিশ: একতিরে নিশানা অভিষেকের

“অধীর চৌধুরীকে (Adhir Ranjan Chowdhury) যে পুলিশ পাহারা দেয় অমিত শাহকে সেই একই পুলিশ পাহারা দেয়। হুমায়ুন কবীরকে...

মহিলা সংরক্ষণ নয়, I.N.D.I.A. একযোগে সংবিধান সংশোধনী বিল আটকছে: স্পষ্ট জানালেন অভিষেক

I.N.D.I.A. একজোট হয়ে বিরোধিতা করায় মহিলা সংশোধনী সংরক্ষণ বিল পাশ করতে পারেনি মোদি সরকার। বিজেপি চাইলেও সংবিধান আমরা...

মোদির পতন শুরু হয়ে গিয়েছে: ডিলিমিটেশন বিলের পরাজয়ে বাংলা থেকে দিল্লি দখলের বার্তা মমতার

কেন্দ্রের ক্ষমতা ধরে রাখতে দেশের রাজ্যগুলি থেকে নিজেদের সুবিধামতো ডিলিমিটেশনের মধ্যে দিয়ে লোকসভার আসন বাড়ানোর বিজেপির চক্রান্ত পরাস্ত...