Tuesday, April 14, 2026

গুজরাটের সংস্থাকে নির্বাচনী সামগ্রীর টেন্ডার! CEO দফতরের জবাব দাবি মন্ত্রী ফিরহাদের

Date:

Share post:

বাংলার সংস্থাগুলিকে উপেক্ষা করে গুজরাটের একটি সংস্থাকে বরাত দেওয়া হয়েছে নির্বাচনী সামগ্রী সরবরাহের টেন্ডারের (Tender)। বুধবার, বিধানসভায় (Assembly) জিরো আওয়ারে এই অভিযোগ তুলে সরব হলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)। তিনি বলেন, “এটা ঠিক নয়। জনসাধারণের টাকা এভাবে ব্যয় করা যায় না।”

ফিরহাদের (Firhad Hakim) কথায়, টেন্ডারে বাংলার একাধিক সংস্থা অংশ নিলেও শেষ পর্যন্ত বরাত দেওয়া হয়েছে গুজরাটের একটি সংস্থাকে। “এটা কীভাবে হচ্ছে, তার জবাব দিতে হবে CEO দফতরকে। এটা স্বচ্ছতার প্রশ্ন। বাংলার সংস্থাগুলিকে বাদ দিয়ে অন্য রাজ্যের সংস্থাকে সুযোগ দেওয়া নীতিগতভাবে ভুল”- মত মন্ত্রীর

ফিরহাদ সাফ জানিয়ে দেন, জনতার করের টাকায় কোনও পক্ষপাতিত্ব চলবে না। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, “এই সিদ্ধান্তের নেপথ্যে কে বা কারা, সেই উত্তর বিধানসভা ও জনতার সামনে আনা উচিত।”
আরও খবরশিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় বিপুল সাড়া, একদিনে অনলাইনে আবেদন ১০ হাজারের বেশি! 

Related articles

ভিনেশের গ্রেফতারি ভয়ঙ্কর ও ন্যক্কারজনক: এজেন্সির ‘ভয় দেখানোয়’ তোপ অভিষেকের

নির্বাচন এলেই সক্রিয় হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, এটাই কেন্দ্রের বিজেপি সরকার জমানার দস্তুর। সেটাই আরও একবার ভয়ঙ্করভাবে প্রমাণ...

‘হিম্মত থাকলে ২০২৪-এর তালিকায় ভোট হোক’! দুর্গাপুর থেকে বিজেপিকে সরাসরি চ্যালেঞ্জ মমতার

ষড়যন্ত্র করে বৈধ ভোটারদের নাম বাদ দিয়েছে নির্বাচন কমিশন ও বিজেপি। কিন্তু হিম্মত থাকলে ২০২৪-এর ভোটার তালিকায় ভোট...

কয়লা-কাণ্ডে জালে আইপ্যাক কর্তা: দিল্লি থেকে গ্রেফতার ভিনেশ

দেশজুড়ে ফের সক্রিয় কেন্দ্রীয় এজেন্সি। দেশের একাধিক রাজ্যে নির্বাচন আবহে এবার গ্রেফতার করা হল আইপ্যাকের (IPAC) অন্যতম কর্ণধার...

ডিটেনশন ক্যাম্পে যাওয়ার চেয়ে মরণ শ্রেয়! রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যু চাইলেন অবসরপ্রাপ্ত শিক্ষিকা-সহ ছয় 

ভোটার তালিকায় নাম বাদ পড়ার আশঙ্কায় এবং নাগরিকত্ব হারানোর আতঙ্কে এ বার রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন জানালেন হুগলি...