Tuesday, March 24, 2026

ফিরল ‘খেলা হবে’: বিধানসভা ভোটের এক বছর আগে ক্রীড়ামন্ত্রীর স্লোগানে ইঙ্গিত

Date:

Share post:

২০২১-এর ভোটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে স্লোগান ‘খেলা হবে’ প্রায় আপ্তবাক্য হয়ে উঠেছিল তৃণমূল শিবিরের। ২০২৬-এর ভোটের এক বছর আগে ফের তা ফিরল বিধানসভায় (Assembly)। বুধবার প্রশ্নোত্তর পর্বে ক্রীড়া ও যুবকল্যাণমন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas) রাজ্যের ক্রীড়াক্ষেত্রে সাফল্যের খতিয়ান তুলে ধরতে গিয়ে বলে ফেললেন— ‘খেলা হবে, ২০২৬-এও খেলা হবে।’’ রাজনৈতিক মহলে যার তাৎপর্য নিয়ে শুরু হয়েছে জল্পনা।

একদিকে যেমন মন্ত্রী তুলে ধরেছেন বাংলার সন্তোষ ট্রফি জয়, মহিলা ফুটবলে সাফল্য, জাতীয় লিগে মোহনবাগানের চ্যাম্পিয়ন হওয়া— অন্যদিকে তেমনই অভিযোগ করেছেন কেন্দ্রীয় সরকারের “ধারাবাহিক অসহযোগিতার” কথা। জলপাইগুড়ির ২৭ একর জমির ওপর তৈরি ১১১ কোটি টাকার ক্রীড়া একাডেমি ঘিরে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া (সাই)-এর বিরুদ্ধে কার্যত ‘ফেলে রাখার’ অভিযোগ এনেছেন তিনি। বলেন, ‘‘সাই যদি না চালায়, রাজ্য নিজেই প্রতিভা খুঁজবে, জমি ফিরিয়ে দিক।’’

মন্ত্রী (Arup Biswas) জানান, রাজ্য সরকার এখনও পর্যন্ত ৮টি একাডেমি গড়েছে, ৩৪টি ক্রীড়া সংস্থাকে দেওয়া হয়েছে ৫ লক্ষ টাকা করে অনুদান। ১৫৫৭ জন ক্রীড়াবিদকে দেওয়া হচ্ছে মাসিক ভাতা।
তবে এদিনের অধিবেশনে তা নিয়ে খোঁচা দিতেও ছাড়েননি বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। মন্ত্রী যখন রাজ্যের সাফল্য বর্ণনা করছিলেন, তখন প্রশ্ন করেন— “শুধু খেলার গল্প বললেই চলবে? মোহনবাগান বা নাইট রাইডার্সে কতজন বাঙালি খেলোয়াড়? জাতীয় স্তরে বাংলার প্রতিনিধিত্ব কোথায়? পিকে বা অমল দত্তদের মতো নাম উঠে আসছে না কেন?”
জবাবে অরূপের মন্তব্য— “উনি বড় খেলোয়াড়, জার্সি বদল করেছেন।”
আগামী বছর ভোটমুখী বাংলা জুড়ে ‘খেলা হবে’ স্লোগান নতুন করে ফেরার ইঙ্গিত দিয়ে গেল বিধানসভার এদিনের চাপান উতরে।

Related articles

শাহর কাঠপুতলি জ্ঞানেশ কুমার: সিইসি-র ‘ভদ্রলোক’ হওয়া নিয়ে প্রশ্ন তুলল তৃণমূল

দেশের নির্বাচন কমিশনার পদে যত পদাধিকারীরা এসেছেন তার মধ্যে নতুন ইতিহাস তৈরি করেছেন জ্ঞানেশ কুমার। তাঁর বিরুদ্ধেই একমাত্র...

আধাসেনা মোতায়েনে কলেজে! পিছোল কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা

ভোট ঘোষণার আগেই রাজ্যে আধাসেনা মোতায়েন শুরু হওয়ায় কলেজগুলিতে তৈরি হয়েছে সঙ্কট। বাহিনীর থাকার ব্যবস্থা করতে গিয়ে একাধিক...

সাপ্লিমেন্টারি ভোটার তালিকা ঘিরে ধোঁয়াশা, ২৪ ঘণ্টা পরেও স্পষ্ট তথ্য দিতে ব্যর্থ কমিশন

সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশের ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও স্পষ্ট তথ্য দিতে পারল না নির্বাচন কমিশন। সার্ভার সমস্যার...

বিজেপি নেত্রীর স্বামীকে বাংলার পর্যবেক্ষক!  ‘শাহি সংবাদ’ কটাক্ষ তৃণমূলের

নির্বাচন কমিশনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন বিজেপি বাদে বাকি সব দলই তুলেছে। এমনকি এখন আর সেটা বাংলায়...