Saturday, April 4, 2026

তৃণমূল নেতাকে নিয়ে শুভেন্দুর অপপ্রচারের চেষ্টা! ধুইয়ে দিল শাসকদল

Date:

Share post:

বাংলার শাসকদল তৃণমূলের বিরুদ্ধে কুৎসা আর অপপ্রচারই বিজেপি তথা বিরোধী দলনেতার একমাত্র কাজ হয়ে দাঁড়িয়েছে। তৃণমূল কংগ্রেসের শাখা সংগঠনের রদবদল নিয়ে ফের তাঁর মিথ্যাচার ফাঁস হয়ে গেল। শুভেন্দুর (Suvendu Adhikary) প্রলাপের পাল্টা জবাব দিল তৃণমূল।

শনিবার জলপাইগুড়ি জেলার তৃণমূল যুব সভাপতির (TMYC pesident) নয়া দায়িত্ব দেওয়া হয়েছে রামমোহন রায়কে। ময়নাগুড়ি থানার (Moynaguri police station) প্রাক্তন ভিলেজ পুলিশকে নিয়ে মিথ্যাচারে নেমে দশ গোল খেতে হল বিরোধী দলনেতাকে। যুব সভাপতিকে নিয়ে কুরুচিকর সোশ্যাল মিডিয়ার পোস্টের পাল্টা ধুইয়ে দিল তৃণমূল নেতৃত্ব। ভিলেজ পুলিশের (village police) পদ এবং দলীয় পদ নিয়ে যে বিতর্ক শুভেন্দু (Suvendu Adhikary) তৈরি করার চেষ্টা করেছিলেন তাতে তিনি নিজেই প্রশ্নের মুখে পড়লেন।

রামমোহন রায় ভিলেজ পুলিশ (village police) পদে আগেই ইস্তফা দিয়েছেন। তারপর দলীয় পদে তাঁর নাম ঘোষণা হয়েছে। পুলিশ সুপার উমেশ খান্ডবাহালে জানিয়েছেন, রামমোহন রায় ভিলেজ পুলিশ পদ থেকে রিজাইন করেছেন। তাঁর পদত্যাগ পত্র গ্রহণ করা হয়েছে। এলাকায় কান পাতলে শোনা যায়, ভিলেজ পুলিশ থাকাকালীন ময়নাগুড়ির বিভিন্ন অঞ্চলে সেবামূলক কাজের সঙ্গে যুক্ত ছিলেন। তাই এলাকায় একজন সমাজসেবী হিসাবেও পরিচিত।

নব নির্বাচিত যুব সভাপতি রামমোহন রায় ছাত্রজীবনে তৃণমূল ছাত্র পরিষদের জলপাইগুড়ি জেলা কমিটির সদস্য ছিলেন। সেই সময় তিনি কলেজে পড়তেন। অত্যন্ত জনপ্রিয় ছাত্র নেতা ছিলেন তিনি। নতুন করে জলপাইগুড়ি জেলার যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি নির্বাচিত হওয়ায় খুশি ময়নাগুড়ি ব্লকের বাসিন্দারা। খবর ছড়াতেই শনিবার সন্ধ্যার পর থেকে প্রচুর মানুষ তাঁর সঙ্গে দেখা করতে যান। ফুলের স্তবক দিয়ে সংবর্ধনা জানান। সেই সঙ্গে তৃণমূল কংগ্রেসের জেলা নেতৃত্ব, ব্লক নেতৃত্ব তাঁকে অভিনন্দন জানায়।

Related articles

ভোটযুদ্ধে নজরে মালদহ, তৃণমূল সভানেত্রীর রোড-শো-এ ইংরেজবাজারে জনসমুদ্র 

ছাব্বিশের বিধানসভা নির্বাচনে রণকৌশল সাজাতে শনিবার মালদহ জেলাজুড়ে ম্যারাথন প্রচার সারলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মানিকচক, রতুয়া ও মালতীপুরের...

বঙ্গীয় সাহিত্য পরিষদে বিপুল ভোটে জয়ে থাকল বর্তমানদের দাপট

সব বিতর্কের শেষ হল ভোট বাক্সেই। বঙ্গীয় সাহিত্য পরিষদ (Bangiya Sahitya Parishat)-এর কর্মাধ্যক্ষ নির্বাচনে বড় ব্যবধানে জিতলেন বর্তমান...

ভবানীপুরে গেরুয়া শিবিরের মিছিলে গোলমাল! ৪ পুলিশ আধিকারিককে সাসপেন্ড করল কমিশন

নির্বাচন কমিশন চলছে গেরুয়া শিবিরের আঙ্গুলিহেলনে। এই অভিযোগকেই কিছুটা মান্যতা দিয়েই শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari) রোড শো (Road...

গরমের সঙ্গে বাড়ছে আর্দ্রতা: পশ্চিমে দুর্যোগের পূর্বাভাস

মার্চের শেষ থেকেই ক্রমশ বাড়ছে বাংলার তাপমাত্রা। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আর্দ্রতা। তবে সেই গরমের কারণে রাজ্যের...