Saturday, April 4, 2026

আবারও অসুস্থ তৃণমূল সাংসদ সৌগত রায়! ভর্তি কলকাতার এক বেসরকারি হাসপাতালে

Date:

Share post:

ফের অসুস্থ হয়ে পড়লেন দমদমের বর্ষীয়ান তৃণমূল সাংসদ সৌগত রায় (Sougata Roy)। রবিবার দুপুরে হঠাৎই বুকে ব্যথা ও শ্বাসকষ্টজনিত সমস্যা অনুভব করেন তিনি। সঙ্গে সঙ্গে তাঁকে ভর্তি করা হয় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তৃণমূলের প্রবীণ নেতা।

পরিবার সূত্রে জানা গিয়েছে, ছুটির দিনে পরিবারের সঙ্গেই সময় কাটাচ্ছিলেন তিনি। আচমকা শারীরিক অসুস্থতা অনুভব করলে, তাঁকে অ্যাম্বুল্যান্সে করে নিয়ে যাওয়া হয় পার্ক স্ট্রিট সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে। চিকিৎসকদের তরফে জানানো হয়েছে, ৮৩ বছর বয়সী সাংসদ দীর্ঘদিন ধরেই স্নায়ুর সমস্যায় ভুগছেন। এদিন অসুস্থ অবস্থায় হাসপাতালে নিয়ে আসার সময় তিনি কিছুটা আচ্ছন্ন ছিলেন এবং অসংলগ্ন কথা বলছিলেন। পাশাপাশি, শনিবার বিকেল থেকেই তাঁকে ঘনঘন শৌচাগারে যেতে হচ্ছিল এবং পায়ে যন্ত্রণা ছিল বলেও পরিবার জানিয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, সৌগতবাবুর ডিমেনশিয়া রয়েছে বলে প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে। তাঁর একাধিক শারীরিক পরীক্ষা করতে দেওয়া হয়েছে।

তবে চলতি বছরে এই নিয়ে তিনবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন সৌগত রায় (Sougata Roy)। ১০ মার্চ, লোকসভা অধিবেশন শেষে সংসদ ভবনেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। প্রবল ঘাম ও অস্বস্তি অনুভব করলে তাঁকে হুইলচেয়ারে রামমনোহর লোহিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর ৩০ এপ্রিল, অক্ষয় তৃতীয়ার দিন আড়িয়াদহের বিষ্ণুপ্রিয়া মন্দির উদ্বোধন করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন সৌগতবাবু। সেদিন তাঁকে বেলঘরিয়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তাঁর হার্টে পেসমেকার বসানো হয়। তাঁর পরিবারের তরফে জানানো হয়েছে, আপাতত ভয়ের কিছু নেই। তবে বয়সজনিত কারণে তাঁকে বাড়তি পর্যবেক্ষণে রাখা হচ্ছে। হাসপাতালে চিকিৎসা চলাকালীন তাঁর পাশে রয়েছেন পরিবারের সদস্যরাও। আরও পড়ুন : চিকিৎসায় সাড়া দিচ্ছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, আইসিইউ থেকে বাইরে আনা হল

Related articles

গরমের সঙ্গে বাড়ছে আর্দ্রতা: পশ্চিমে দুর্যোগের পূর্বাভাস

মার্চের শেষ থেকেই ক্রমশ বাড়ছে বাংলার তাপমাত্রা। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আর্দ্রতা। তবে সেই গরমের কারণে রাজ্যের...

আমার থেকেও দ্রুত ব্যাট স্পিড: ১৫ বছরের বৈভবেই ভবিষ্যৎ দেখছেন যুবরাজ

বরাবর তিনি ঠোঁটকাটা হিসাবেই পরিচিত। একসময় নিজের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে মহেন্দ্র সিং ধোনি, কাউকে নিয়েই স্পষ্ট কথায়...

অশান্তি পাকাতে বিজেপির কী চক্রান্ত: মালদহে ফাঁস করে সতর্ক করলেন মমতা

কালিয়াচকের ঘটনায় বহিরাগত রাজনৈতিক দলের প্রভাবে বদনাম হয়েছে বাংলার। ন্যায্য ভোটারের দাবি থেকে যে অশান্তি তৈরি করা হয়েছে,...

বিজেপি প্রার্থীর বিরুদ্ধে দলই খুনের অভিযোগ করে! বারাবনিতে পদ্মপ্রার্থীকে তীব্র নিশানা অভিষেকের, সিলিকোসিস আক্রান্তের আশ্বাস

বারাবনি বিধানসভায় দলীয় প্রর্থী বিধান উপাধ্যায়ের সমর্থনে প্রচারে গিয়ে বিজেপি প্রার্থীকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...