Tuesday, April 14, 2026

বিধানসভায় উপস্থিতি-ইতিবাচক ভূমিকায় পুরস্কারের প্রস্তাব মুখ্যমন্ত্রীর, তালিকায় কর্মী থেকে সাংবাদিকরাও

Date:

Share post:

বিধানসভায় (Assembly) উপস্থিতি ও গঠনমূলক অংশগ্রহণের জন্য পুরস্কার চালুর প্রস্তাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার বিধানসভায় পরিবেশ সংক্রান্ত আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, “বিধানসভায় অ্যাটেনডেন্স-এর পুরস্কার দিলে আগ্রহ বাড়বে। নিয়মিত যাঁরা আসেন, ভালো ভাবে অংশগ্রহণ করেন, তাঁদের স্বীকৃতি দেওয়া উচিত।”

শুধু বিধায়করাই নন, বিধানসভার কর্মী এবং ইতিবাচকভাবে খবর করা সাংবাদিকদেরও এই পুরস্কারের আওতায় আনার প্রস্তাব দেন মুখ্যমন্ত্রী। অপর একটি প্রসঙ্গে বিরোধীদের আক্রমণ করে মুখ্যমন্ত্রী বলেন,”গতকাল যারা বিধানসভায় অন্যায় করল, তারাই আজ অভিযোগ করছে। অথচ পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্য যেখানে বিধানসভায় বিরোধীরা সবচেয়ে বেশি সুযোগ পান।”

সোমবার বিধানসভায় (Assembly) হঠাৎ সংঘর্ষের জেরে বিধানসভার নিরাপত্তা কর্মীদের কয়েকজন আহত হন। এদিন সেই আহত কর্মীদের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী। কথা বলেন, ছবিও তোলেন তাঁদের সঙ্গে। তিনি বলেন, “আমি শুনেছি কয়েকজন বিধানসভা কর্মী আহত হয়েছেন, তাঁদের বিরুদ্ধেই নাকি এফআইআর হয়েছে। সিঙ্গুর আন্দোলনের সময় অনেক বিধায়কের বেতন কাটা হয়েছিল। আমি বলছি না আপনি (স্পিকারের উদ্দেশে) বেতন কাটুন, তবে আপনি আইনজীবী মানুষ, নিশ্চয়ই কিছু ব্যবস্থা করবেন।”

মুখ্যমন্ত্রী আরও বলেন, “যাঁরা আহত হয়েছেন, তাঁদের জন্য আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি—তাঁরা যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন।”

Related articles

ভিনেশের গ্রেফতারি ভয়ঙ্কর ও ন্যক্কারজনক: এজেন্সির ‘ভয় দেখানোয়’ তোপ অভিষেকের

নির্বাচন এলেই সক্রিয় হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, এটাই কেন্দ্রের বিজেপি সরকার জমানার দস্তুর। সেটাই আরও একবার ভয়ঙ্করভাবে প্রমাণ...

‘হিম্মত থাকলে ২০২৪-এর তালিকায় ভোট হোক’! দুর্গাপুর থেকে বিজেপিকে সরাসরি চ্যালেঞ্জ মমতার

ষড়যন্ত্র করে বৈধ ভোটারদের নাম বাদ দিয়েছে নির্বাচন কমিশন ও বিজেপি। কিন্তু হিম্মত থাকলে ২০২৪-এর ভোটার তালিকায় ভোট...

কয়লা-কাণ্ডে জালে আইপ্যাক কর্তা: দিল্লি থেকে গ্রেফতার ভিনেশ

দেশজুড়ে ফের সক্রিয় কেন্দ্রীয় এজেন্সি। দেশের একাধিক রাজ্যে নির্বাচন আবহে এবার গ্রেফতার করা হল আইপ্যাকের (IPAC) অন্যতম কর্ণধার...

ডিটেনশন ক্যাম্পে যাওয়ার চেয়ে মরণ শ্রেয়! রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যু চাইলেন অবসরপ্রাপ্ত শিক্ষিকা-সহ ছয় 

ভোটার তালিকায় নাম বাদ পড়ার আশঙ্কায় এবং নাগরিকত্ব হারানোর আতঙ্কে এ বার রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন জানালেন হুগলি...