Friday, March 20, 2026

কাঁকুড়গাছির বিজেপি কর্মী খুনের ৪ বছর পরে সিবিআইয়ের জালে মূল অভিযুক্ত

Date:

Share post:

২০২১ সালের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার ঠিক পরদিন কাঁকুড়গাছিতে খুন হন বিজেপি কর্মী অভিজিৎ সরকার(Abhijit Sarkar) (৩০)। সেই ঘটনায় মূল অভিযুক্ত অরুণ দে (Arun Dey))-সহ আরও সাতজনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। ইতিমধ্যে বাকিদের গ্রেফতার করা হলেও চার বছর ধরে অধরা ছিলেন অরুণ দে। অবশেষে ছাব্বিশের বিধানসভা নির্বাচনের ধরা পড়লেন তিনি। সেইসময় নারকেলডাঙার বাসিন্দা অরুণ ছিল সিবিআইয়ের(CBI) ‘ওয়ান্টেড’ তালিকার এক নম্বরে। তাঁকে ধরিয়ে দিতে পুরস্কার হিসেবে ৫০ হাজার টাকার ঘোষণাও করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা(CBI)।

প্রথমে এই তদন্তের ভার ছিল নারকেলডাঙা থানার অধীনে। পরে মামলাটি সিবিআইয়ের(CBI) হাতে যায়। সেই সময় থেকেই রাজনৈতিক চাপানউতোর শুরু হয়। ভোট পরবর্তী হিংসায় বিজেপি কর্মীর মৃত্যুকে কেন্দ্র করে উত্তপ্ত হয় রাজ্য রাজনীতি। অভিজিতের দাদা বিশ্বজিৎ সরকার শাসকদলের বিরুদ্ধে অভিযোগের আঙুল তোলেন। বিশ্বজিৎ একাধিকবার লিখিত অভিযোগ জমা দিয়েছেন সিবিআই দফতরে। আরও পড়ুন: গণতন্ত্রের ৩স্তম্ভের মধ্যে সংবিধানই সর্বোত্তম! কেন বললেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি

Related articles

ঘোর দুর্যোগ ভারত-সহ তিন দেশে! ১০০০ কিমি লম্বা রেইনব্যান্ডে ঢাকছে আকাশ

খামখেয়ালী প্রকৃতির রোষের মুখে ভারত-সহ তিন দেশ! শীত শেষ হয়ে গরমের তপ্ত আবহাওয়া (Climate Change)। আর তার মাঝে...

“রাজনৈতিক ফাঁদে পা দেওয়া” বিজেপি প্রার্থী উৎপল মহারাজকে বহিষ্কার ভারত সেবাশ্রম সংঘের

তাঁরা সর্বত্যাগী সন্ন্যাসী। রাজনীতির প্যাঁচপয়জারে থাকা উচিত নয়। কিন্তু ধর্মীয় তাস খেলে রাজনীতি করা গেরুয়া শিবির সন্ন্যাসীদেরও নির্বাচনের...

সুযোগ নেই বিশ্রামের টিম ইন্ডিয়ার, ইংল্যান্ড সফরের আগেও খেলতে হবে সিরিজ

ঠাসা ক্রীড়াসূচি ভারতীয় দলের। আফগানিস্তান সিরিজের পর বিশ্রামের সুযোগ রইল না ভারতীয় ক্রিকেটারদের জন্য। জুলাইয়ের শুরুতে ইংল্যান্ড সফরের...

ব্যক্তিগত চ্যাটের স্ক্রিনশট দিয়ে প্রকাশ্যে কোন্দল সব্যসাচী-সুস্মিতার, কুরুচিকর মানসিকতায় বিরক্ত নেটপাড়া

অতীতকে পিছনে ফেলে রেখে নতুন জীবনে পা দিতে না দিতেই বিতর্কে জড়িয়েছেন অভিনেত্রী-ইনফ্লুয়েন্সার সুস্মিতা রায় (Susmita Roy)। প্রাক্তন...