Thursday, March 12, 2026

বিজেপি রাজ্য সভাপতি কে? চরম দড়ি টানাটানি বঙ্গ নেতাদের

Date:

Share post:

একের পর এক নাম প্রস্তাব। এবার সরাসরি দিল্লির দরবারে বিজেপির বঙ্গ নেতারা। তিন লবিতে বিভক্ত বিজেপির রাজ্য সভাপতি কে হবেন, তা নিয়ে প্রবল দড়ি টানাটানি শুভেন্দু (Suvendu Adhikary), সুকান্ত (Sukanta Majumder) আর আরএসএস-এর (RSS) মধ্যে। নিজেরা পদ পাবেন না জেনেই ‘নিজের লোক’ নিয়ে তদ্বির দিল্লিতে।

এক ব্যক্তি এক পদ নীতি থেকে কবেই সরে আসতে বাধ্য হয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। তবে বিধানসভা নির্বাচনের আগে যোগ্য ব্যক্তির হাতে দলের রাশ তুলে না দিলে যে নির্বাচনে আসন সংখ্যা ৫০-এর নিচে নেমে যাবে তা দলের অভ্যন্তরীণ সমীক্ষায় স্পষ্ট। তাই নতুন রাজ্য সভাপতি (state president) নির্বাচন আবশ্যিক। কিন্তু সেই পদে কে?

রাজ্য সভাপতি (state president) হওয়ার আশা নেই বুঝে নিজের লোক অগ্নিমিত্রাকে (Agnimitra Paul) নিয়ে দিল্লিতে দরবারে শুভেন্দু (Suvendu Adhikary)। মহিলা বিধায়ক হওয়ার সুবাদে অগ্নিমিত্রার রাজ্য সভাপতি হওয়ার সম্ভাবনা রয়েছে বসেই শুভেন্দু তাঁকে তুলে ধরার চেষ্টা চালাচ্ছেন। আদতে পিছন থেকে সভাপতিত্ব চালাবেন শুভেন্দুই উদ্দেশ্যটা ছিল তাই।

প্রায় একই উদ্দেশ্যে নিজের লোক জ্যোতির্ময় সিং মাহাতোর (Jyotirmoy Singh Mahata) নাম প্রস্তাব করেছেন বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumder)। তার আমলে বাংলায় বিজেপির যে নিম্নগতি তাতে তাঁকে যে আর দল রাজ্য সভাপতি পদে রাখবে না সেটা কার্যত তিনি বুঝেই গিয়েছেন। তাই নিজের দল ভারি রাখতে সাংসদ জ্যোতির্ময়ের নাম প্রস্তাব করেন তিনি।

বিজেপির এই দুইজন নেতার পাশাপাশি রয়েছে আরএসএস (RSS)। প্রস্তাব রয়েছে রাজ্য সভাপতি নির্বাচনের জন্য আরএসএস-এর দাবি রাজ্য সভাপতি হতে হবে সংঘের সদস্যকে। সেক্ষেত্রে তাদের পছন্দ শমিক ভট্টাচার্য (Shamik Bhattacharya)। যদিও একাধিক অভিযোগ রয়েছে শমিকের বিরুদ্ধে দলের অন্দরেই। সেক্ষেত্রে আরএসএস-এর চাপ থাকলেও ভট্টাচার্যের রাজ্য সভাপতি পদে আসা অনেকটাই অসম্ভব হয়ে গিয়েছে। সে ক্ষেত্রে সুকান্ত শুভেন্দু লবির মধ্যেই রাজ্য সভাপতির লড়াই জারি, খবর বিজেপির অন্দরমহলের।

spot_img

Related articles

জ্বালানি সঙ্কটের মোকাবিলায় একগুচ্ছ নির্দেশ মুখ্যমন্ত্রীর

লাগাতার মূল্যবৃ্দ্ধিতে আগেই আগুন লেগেছিল মধ্যবিত্তের হেঁসেলে। এবার কেন্দ্রের মোদি সরকারের পরিকল্পনাহীনতায় নাভিশ্বাস আম জনতার। এই অবস্থায় এলপিজি...

ভার্চুয়াল মাধ্যমে NRS-এ নতুন ভবনের উদ্বোধন মুখ্যমন্ত্রীর

কলকাতার নীলরতন সরকার মেডিক্যাল কলেজ ও হাসপাতালের (Nil Ratan Sircar Medical College and Hospital) পরিকাঠামো উন্নয়নে বড় পদক্ষেপ...

LPG সরবরাহে সঙ্কট মোকাবিলায় SOP জারি করল রাজ্য, চালু ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম

এলপিজি সরবরাহে সম্ভাব্য সঙ্কট মোকাবিলায় বিস্তারিত স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর (SOP) জারি করল রাজ্য সরকার (State Government)। নবান্ন (Nabanna)...

দেবের আবেদনে সাড়া, টলিপাড়ার ৭ হাজার টেকনিশিয়ানকে স্বাস্থ্যসাথীর আওতায় আনলেন মুখ্যমন্ত্রী

এবার টলিউডের কলাকুশলীদের জন্য বড় উদ্যোগ নিল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) অনুমোদনে এবার 'স্বাস্থ্যসাথী' (Swasthya...