Saturday, April 4, 2026

যোগী রাজ্যে ফের নারী নির্যাতন, গ্রেফতার ৭২ বছরের বৃদ্ধ

Date:

Share post:

নারী নির্যাতন সংক্রান্ত অভিযোগের নিরিখে দেশের মধ্যে যে শীর্ষে যোগীরাজ্য (Uttar Pradesh) সেই নিয়ে সন্দেহের অবকাশ নেই। স্থান কাল পাত্র বিচার না করেই যোগীরাজ্যে চলছে মহিলাদের প্রতি অকথ্য অত্যাচার। রবিবার উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মুজাফ্ফরপুরের খালাপার কোতোয়ালি এলাকায় রাস্তার মাঝেই এক তরুণীর শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ উঠল এক ৭২ বছরের বৃদ্ধের বিরুদ্ধে। ঘটনার ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় তবে সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি বিশ্ববাংলা সংবাদ। ঘটনা প্রকাশ্যে আসতেই ৭২ বছরের রিয়াজ আহমেদকে গ্রেফতার করেছে পুলিশ।

ভাইরাল ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে এক বৃ্দ্ধ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন এবং সেখানেই দাঁড়িয়ে ছিলেন এক তরুণী। পাশ দিয়ে যাওয়ার সময় তরুণীর শরীরে আপত্তিকর ভাবে হাত দেন সেই বৃদ্ধ। হঠাৎ করেই বৃদ্ধের এহেন আচরণে হতভম্ব হয়ে যান তরুণী। নিজেকে সামলে আপত্তি জানান তরুণী। বৃদ্ধের পিছু ধাওয়া করে মারতে শুরু করেন তিনি। অভিযুক্ত ছুটে পালানোর চেষ্টা করেন তবে ঘটনার পরেই অভিযুক্ত বৃদ্ধকে গ্রেফতার করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এই ব্যক্তিকে গ্রেফতারির কথা জানিয়েছে মুজাফ্ফরনগর পুলিশ। গ্রেফতারির পরে বৃদ্ধের একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে তিনি খুঁড়িয়ে হাঁটছেন ও তাঁর হাত-পা কাঁপছে। আরও পড়ুন : ওড়িশায় মুখে পা দিয়ে, মাটিতে ফেলে মার সরকারি আধিকারিককে!

Related articles

বাংলার অভিজ্ঞ আইপিএস সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে পাঠাল কমিশন

দায়িত্ব হাতে নিয়েই পুলিশ প্রশাসনে বদলাতে শুরু করে নির্বাচন কমিশন। (Election Commission)। বাংলাকে চেনা দক্ষ অফিসারদের বদলে ভিন...

রাহুলের মৃত্যুর তদন্ত চেয়ে আর্টিস্টস ফোরামের সঙ্গে রিজেন্ট পার্ক থানায় FIR প্রিয়াঙ্কার,

স্টার জলসার ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র শ্যুটিং করতে গিয়ে গত ২৯ মার্চ রবিবাসরীয় বিকেলে তালসারির সমুদ্র সৈকতে...

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...

শুধু বিজেপি নয়, কংগ্রেসের রাজ্যেও পরিযায়ী শ্রমিক-অত্যাচার: মালদহ থেকে নিশানা মমতার

রাজ্যের যে সব জেলা থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের মুখে পড়েছে, বা মৃত্যু হয়েছে, তার...