Saturday, March 14, 2026

দিনভর বিক্ষোভ আলিপুর আদালতে, বাড়ল তিন অভিযুক্তের পুলিশ হেফাজত

Date:

Share post:

গণধর্ষণে অভিযুক্ত মনোজিৎ মিশ্রর পক্ষে কোনও আইনজীবী যেন লড়াই না করেন, এই দাবিতে মঙ্গলবার দিনভর উত্তপ্ত থাকল আলিপুর আদালত (Alipur Court) চত্বর। যে আদালতের বার কাউন্সিলের সদস্য মনোজিৎ মিশ্র, সেই বার কাউন্সিলই এদিন মনোজিৎ-এর বিরুদ্ধে সরব। যদিও শেষ পর্যন্ত শুনানি হয় এবং মনোজিৎ মিশ্র-সহ অভিযুক্ত ২ পড়ুয়া প্রমিত মুখোপাধ্যায় ও জেব আহমেদের পুলিশ হেফাজতের (police custody) মেয়াদ বৃদ্ধি হয়।

আলিপুর আদালতের বার অ্যাসোসিয়েশনের পক্ষে দাবি করা হয়, যে ঘটনা মনোজিৎ ঘটিয়েছে তা আইনজীবীদের পক্ষে চূড়ান্ত অসম্মানজনক। সেইসঙ্গে নির্যাতিতা একজন আইনের পড়ুয়া। ভবিষ্যতে তাঁদেরই সহকর্মী হবেন। তাই তাঁর এই অপমানে যেন কেউ মনোজিৎ মিশ্রর পক্ষে সওয়াল না করেন। প্রায় অবরুদ্ধ করে রাখা হয় আলিপুর আদালত চত্বর।

পরে আদালতে শুনানিতে সরকারি আইনজীবী দাবি করেন, নির্যাতিতার উপর নির্যাতনের জোর বাড়াতে তাকে ইনহেলার এনে দেয় মনোজিৎ ও তার সঙ্গীরা। অর্থাৎ এটি একটি পরিকল্পিত গণধর্ষণের (gang rape) ঘটনা। এই তদন্তে এখনও বেশ কিছু তথ্য সংগ্রহ বাকি। তাই পুলিশের তরফ থেকে তিনজনের হেফাজতের আবেদন করা হলে আদালত ৮ জুলাই পর্যন্ত তিনজনের পুলিশ হেফাজত (police custody) মঞ্জুর করেন।

তিন অভিযুক্তর পাশাপাশি এদিন আদালতে তোলা হয় নিরাপত্তা কর্মী পিনাকি বন্দ্যোপাধ্যায়কেও। আদালত তার পুলিশ হেফাজত ৪ জুলাই পর্যন্ত মঞ্জুর করে। তবে এদিন আদালতে উপস্থিত প্রমিত মুখোপাধ্যায়ের আইনজীবী কোনও জামিনের আবেদন করেননি।

আরও পড়ুন: পুরোনো ভোটারদের জন্ম সংশাপত্র প্রয়োজন নেই: তৃণমূলের দাবি মানল কমিশন

মঙ্গলবারের শুনানিতে মনোজিৎ মিশ্রর পক্ষে ছিলেন আইনজীবী রাজু গঙ্গোপাধ্যায়। তিনি দাবি করেন গণধর্ষণের ঘটনাটি চক্রান্ত করে দায়ের করা। দুজনের সম্মতিক্রমে এই ঘটনা ঘটেছিল। নির্যাতিতার শরীরের আঘাতকে লাভ বাইট বলতেও বাঁধেনি তার। সেই আঘাতকেই হাতিয়ার করে তিনি জামিনের আবেদন করেন। যদিও আদালত তা মঞ্জুর করেনি।

spot_img

Related articles

আজ যুবভারতীতে লাল-হলুদ ম্যাচ, বেঙ্গালুরুতে খেলবে মোহনবাগান 

শনিবার জমজমাট সবুজ ঘাসে পায়ে পায়ে লড়াই। দুই ভিন্ন প্রতিপক্ষকে পরাস্ত করতে মাঠে নামছে মোহনবাগান (Mohun Bagan) ও...

কৃষিখাতে উন্নয়নের খতিয়ান উল্লেখ করে কৃষক দিবসে শুভেচ্ছা পোস্ট মুখ্যমন্ত্রীর 

কৃষক দিবস (Farmer's Day) উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় (Social media) শুভেচ্ছা পোস্ট বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। ২০০৭...

কুলদীপের মেহেন্দিতে কোমর দোলালেন চাহাল! আজ মুসৌরিতে সাতপাক ঘুরবেন বিশ্বকাপজয়ী তারকা

শনিবার সাতপাকে ঘুরতে চলেছেন ভারতীয় ক্রিকেট তারকা কুলদীপ যাদব। একাধিক নায়িকাদের সঙ্গে নাম জড়ালেও ছোটবেলার বন্ধু বংশিকা চাড্ডাকে...

আজ বাংলায় আসছেন প্রধানমন্ত্রী, সকাল থেকে শহরের একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

ভোটের আগে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ডেইলি প্যাসেঞ্জারি ট্র্যাডিশন বজায় রেখে আজ বঙ্গে আসছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভারতীয়...