Sunday, April 5, 2026

নিম্নচাপ- জোড়া অক্ষরেখার ত্রি-ফলায় ভারী বৃষ্টির দুর্যোগ রাজ্যজুড়ে!

Date:

Share post:

নিম্নচাপের দোসর অক্ষরেখা, উইকেন্ডে দুর্যোগের আশঙ্কা জেলায় জেলায়। কোথাও মেঘলা আকাশ কোথাওবা বিক্ষিপ্ত বৃষ্টি (Rain)দিয়ে শুরু মঙ্গলের সকাল। দক্ষিণবঙ্গের ঝেঁপে বর্ষণ না হলেও উত্তরে বৃষ্টির পরিমাণ বেড়েছে। এদিন সকাল থেকেই দার্জিলিং- জলপাইগুড়ির আকাশের মুখ ভার। দক্ষিণবঙ্গে এখনও পর্যন্ত মুষলধারায় বৃষ্টি না হলেও দুপুরের পর থেকে পরিস্থিতি বদলাবে। একদিকে সক্রিয় মৌসুমী অক্ষরেখা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। সঙ্গে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের নিম্নচাপ এলাকা থেকে রাজস্থানের নিম্নচাপ এলাকা পর্যন্ত পূর্ব-পশ্চিম অক্ষরেখা রয়েছে। পাশাপাশি বঙ্গোপসাগরের নিম্নচাপ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর অবস্থান করছে যা ধীরগতিতে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগোবে। এই নিম্নচাপ এবং দুই অক্ষরেখার জেরেই চলতি সপ্তাহে দুর্যোগ বাড়বে বলে মনে করছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)।

উইকেন্ডে উপকূল ও পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।বুধ ও বৃহস্পতিবার বৃষ্টির প্রভাব কমবে। শুক্রবার থেকে ফের ভারী বৃষ্টির সতর্কতা।বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে হালকা ঝোড়ো হাওয়াও বইতে পারে। বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির আশঙ্কায় হলুদ সর্তকতা জারি করা হয়েছে। বুধবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। উত্তরের ৫ জেলায় দুর্যোগ চলবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আগামী তিনদিন ‘সারফেস উইন্ড’ বেশি থাকবে। কলকাতায় প্রধানত মেঘলা আকাশে দু-এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস।

 

Related articles

ভোট প্রচারে আজ মুর্শিদাবাদে জোড়া জনসভা, দুপুরে বহরমপুরে রোড-শো মুখ্যমন্ত্রীর 

বাংলার দুয়ারে নির্বাচন, তৃণমূলসুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করার লক্ষ্যে রাজ্যজুড়ে ঘাসফুলের কর্মী সমর্থকদের উৎসাহ...

Sunday Feature: আজীবন অবিবাহিত অটল কেন দত্তক নিয়েছিলেন বান্ধবীর মেয়েকে?

চল্লিশের দশকের গোয়ালিয়র। ভিক্টোরিয়া কলেজের লাইব্রেরিতে ধুলো জমা ভারী বইয়ের তাকে লুকানো ছিল এক পশলা নরম রোদ। সেখানেই...

বারবার হার্ট অ্যাটাক, হাসপাতালে ভর্তি পরিচালক অগ্নিদেব 

সময়টা সত্যিই ভালো যাচ্ছে না বাংলা ইন্ডাস্ট্রির জন্য। উদ্বেগ বাড়িয়ে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হলেন টলিউড পরিচালক...

সুপ্রিম নির্দেশ সত্ত্বেও অধরা ট্রাইবুনাল, ভোটের মুখে প্রার্থীদের ভবিষ্যৎ নিয়ে চরম অনিশ্চয়তা

সুপ্রিম কোর্টের কড়া নির্দেশ ছিল। কিন্তু কাজের বেলায় সেই তিমিরেই পড়ে রইল বিচারবিভাগীয় ট্রাইবুনাল। তালিকা থেকে বাদ পড়া...