Saturday, April 4, 2026

খড়্গপুরের প্রহৃত বামনেতার বিরুদ্ধেই ‘শ্লীলতাহানি’র অভিযোগ বেবির, মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি অনিলের স্ত্রীর

Date:

Share post:

খড়্গপুরের বাম নেতা অনিল দাস (Anil Das) ওরফে ভীমবাবুর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করার হুমকি দিলেন আইনজীবী ললিত জয়সওয়াল। শুক্রবার সকালে এক সাংবাদিক বৈঠকে ললিত বলেন, “ইলেকট্রনিক মিডিয়ায় দেখলাম ভীম আমাকে জালি অ্যাডভোকেট বলেছেন। আমি ২৫ বছর প্র্যাকটিস করছি। ওঁর এই মন্তব্যে আমার সম্মানহানি হয়েছে। আমি আগামী সোমবার আদালতে ভীমবাবুর বিরুদ্ধে এই মন্তব্যের জন্য মামলা দায়ের করব। এদিকে, রাস্তায় ফেলে মারে অভিযুক্ত তৃণমূল (TMC) নেত্রী বেবি কোলে (Baby Kole) ও তাঁর সঙ্গীরা অনিল দাসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করেছেন। পাল্টা স্বামীর উপর আক্রমণের বিচার চেয়ে মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি লিখেছেন অনিলের স্ত্রী সুস্মিতা দাস।

আইনজীবী ললিত জয়সওয়ালের অভিযোগ, “ভীমবাবু মানসিক ভারসাম্য হারিয়েছেন। উনি কখনও রেশমীকে, কখনো পুলিশকে, আবার কখনও আমাকে দোষারোপ করছেন। এই এলাকায় একশো দোকানদার আছে। ওইদিন ঘটনার সময় তারা দেখেছে আমি কোথায় ছিলাম।”

বেবি কোলে ও সঙ্গীদের অভিযোগ, অনিল দাসের বিরুদ্ধে শ্লীলতাহানির মতো গুরুতর অভিযোগে এফআইআর রয়েছে।

এদিকে স্বামীকে রাস্তায় ফেলে মারধরের বিচার চেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে খোলা চিঠি লিখছেন খড়্গপুরের প্রবীণ বাম-নেতা অনিল দাসের (Anil Das) স্ত্রী সুস্মিতা। তিনি বলেন, ‘‘আমি আতঙ্কিত, স্বামীকে মারধরের বিচার পাবো তো? রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে বিচার চেয়ে আবেদন জানিয়েছি।” অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি শুক্রবার সন্ধেয় খড়্গপুরের ভান্ডারীচকে সভা করে খড়্গপুর নাগরিক সমাজ। যেখানে দল, মত নির্বিশেষে বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...