Tuesday, March 24, 2026

সামার ক্যাম্প চলাকালীন হড়পা বান: টেক্সাসে নিহত ২৪, নিখোঁজ অন্তত ২০

Date:

Share post:

ভয়াবহ হড়পা বান আমেরিকার টেক্সাসে (Texas)। গত কয়েকদিনের প্রবল বৃষ্টিতে গুয়াডালুপ নদীতে শুক্রবার রাতে হড়পা বানে এই বিপর্যয়। সেই সময় নদীর ধারে সামার ক্যাম্প (summer camp) চলছিল একটি মেয়েদের স্কুলের। চোখের নিমেষে সেই পড়ুয়াদের ভাসিয়ে নেয় হড়পা বান (flash flood)।

টেক্সাসের কের কাউন্টি এলাকা জুড়ে হড়পা বানের জেরে বানভাসি অবস্থা। এর ফলে অন্তত ২৪ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন কাউন্টির সেরিফ। এখনও পর্যন্ত কুড়ি জন নিখোঁজ। এর মধ্যে বেশিরভাগই সামার ক্যাম্পে (summer camp) যোগ দিতে আসা ছাত্রীরা। খুব অল্প সময়ের মধ্যেই বান এসে যাওয়ায় কোনভাবেই পালানোর সুযোগ পাননি তারা।

তবে শুধুমাত্র সামার ক্যাম্পে যোগ দিতে আসা ছাত্রীরাই নয়, গুয়াডালুপ নদীর (Guadalupe river) পার্শ্ববর্তী ব্যাপক এলাকায় কার্যত ধ্বংসলীলা চলেছে এই বিপর্যয়ে। একের পর এক গাড়ি বানের তোড়ে ভেসে গিয়েছে। বহু মানুষকে গাড়ির ভিতরে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে। এই বিপর্যয়কে ‘অস্বাভাবিক বিপর্যয়’ বলে দাবি করেছে স্থানীয় প্রশাসন।

আরও পড়ুন: ভাষার লড়াই মিলিয়ে দিল! কুড়ি বছর পর এক মঞ্চে রাজ ও উদ্ধব ঠাকরে

ঘটনার পরই দ্রুত উদ্ধার কাজ শুরু করে টেক্সাস ডিভিশন ইমারজেন্সি ম্যানেজমেন্ট। দিনের আলো ফুটতেই আকাশপথে শুরু হয় উদ্ধারকাজ (air lift)। উদ্ধার শুরু হয় মৃতদেহেরও। কোথাও দেখা যায় দীর্ঘ জলপথ পাড়ি দিয়ে গাছে আশ্রয় নেন স্থানীয় বাসিন্দারা। কোথাও ঝুলতে থাকা গাড়ির ভিতর থেকে উদ্ধার করা হয় জীবিতদের। এয়ার লিফ্টের (air lift) কাজ বৃষ্টির জন্য বাধাপ্রাপ্ত হয়। জলের তোড়ে কোথাকার মৃতদেহ কোথায় ভেসে গিয়েছে। তার কারণে মৃতদের পরিচয় জানতে হিমশিম স্থানীয় প্রশাসন।

Related articles

ঘুচল বিচারাধীন তকমা! স্বস্তিতে তৃণমূল-বিজেপি প্রার্থীরা

নির্বাচনের (Election 2026) আগে বড় স্বস্তি পেলেন তৃণমূল ও বিজেপি প্রার্থীরা (TMC BJP Candidate)। 'বিচারাধীন' তকমা ঘুচে অতিরিক্ত...

ISL: ভোটের জন্য বদল হতে পারে মোহনবাগান-ইন্টার কাশি ম্যাচের দিন

রাজ্যে বিধানসভা ভোট ঘোষণা হয়ে গিয়েছে। ২ দফাতেই হবে ভোট। নির্বাচনের প্রভাব পড়ছে খেলাধুলাতেও। ডার্বির দিন যেমন বদল...

শর্তসাপেক্ষে রামনবমীর মিছিলের অনুমতি কলকাতা হাইকোর্টের 

হাওড়ার রামনবমী (Ram Navami) মিছিলে শর্তসাপেক্ষে অনুমতি দিল কলকাতা হাইকোর্টের (Calcutta High Court)। মঙ্গলবার বিচারপতি সৌগত ভট্টাচার্য স্পষ্ট...

IPL: পাথিরানাকে নিয়ে বাড়ছে উদ্বেগ, ফিটনেস পরীক্ষায় অনুপস্থিত কেকেআর পেসার

আইপিএল (IPL) শুরুর আগে পাথিরানাকে (Pathirana )নিয়ে চিন্তা ক্রমশ বাড়ছে কেকেআরের(KKR) । চোট পাওয়ার পর ফিটনেস পরীক্ষা দিতে...