Tuesday, June 16, 2026

মুক্ত পরিবেশে নিরাপদে লেখাপড়ার সুযোগ, সঙ্গে ইন্টার্নশিপ-প্লেসমেন্ট: অভিনব পোস্টার-প্রচার ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ের

Date:

Share post:

শিক্ষাঙ্গনে মুক্ত পরিবেশে নিরাপদে লেখাপড়ার সুযোগ রয়েছে। সুতরাং নির্দ্বিধায় ভর্তি হন। পোস্টার (Poster) আকারে সেই বিজ্ঞপ্তি বিশ্ববিদ্যালয় চত্বর থেকে শুরু করে স্যোশাল মিডিয়ায় ছড়িয়ে দিয়েছে ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয় (Diamond Harbour Women’s University)। ‘এ কলেজ ব়্যাগিং মুক্ত’- ছাত্রী টানতে এই অভয়বাণী দিয়ে জোরদার প্রচার চালাচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

যাদবপুর বিশ্ববিদ্যালয় ব়্যাগিংয়ে অভিযোগে ছাত্র মৃত্যুর ঘটনা এখন স্মৃতিতে তাজা। সম্প্রতি কসবা ল কলেজে মনোজিৎ মিশ্র-সহ তিনজনের নির্যাতনের শিকার হন সেই কলেজেরই ছাত্রী। এই সব বিচ্ছিন্ন ঘটনা যাতে ছাত্রীদের মনে বিরূপ প্রভাব না ফেলে সেই কারণেই এই উদ্যোগ। শুধু ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয় (Diamond Harbour Women’s University) চত্বরেই নয়, ডায়মন্ড হারবার শহর জুড়ে বিভিন্ন স্কুল, স্টেশনে এই নিরাপত্তার আশ্বাস দেওয়া ব্যানার টাঙানো হচ্ছে। একই সঙ্গে ভিডিও-র মাধ্যমেও চলছে প্রচার।

বিশ্ববিদ্যালয়ের সূত্রে খবর, এইবারই প্রথম ছাত্রীদের (Student) জন্য ইন্টার্নশিপ এবং প্লেসমেন্ট এর উদ্যোগ নেওয়া হবে। ফলে শিক্ষাবান্ধব পরিবেশে উপর জোর দিয়েছে ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়। উপাচার্য (Vice-Principal) কাজল দে বলেন, বিশ্ববিদ্যালয় স্নাতক ও স্নাতকোত্তর পঠনপাঠন হয়। এটি অনেক সুবিধাজনক। ফলে বেশি করে ছাত্রীরা যাতে ভর্তি হতে আগ্রহী হয় সেই কারণেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
আরও খবরবাতিল হবে অযোগ্য চিহ্নিতদের আবেদন: নির্দেশ কলকাতা হাই কোর্টের

‘এ কলেজ ব়্যাগিং মুক্ত’- এই পোস্টার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিজেদের ফেস বুক পেজেও সেই ব্যানার পোস্ট করে। সুস্থ পরিবেশে পঠনপাঠনের আশ্বাস ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ের।

Related articles

দায়িত্ব আপনাদেরই: কুণাল-সহ তৃণমূল নেতাদের ডিম ছোড়ার প্রতিবাদে শাহকে চিঠি সৌগতর

প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের (Kunal Ghosh) উপর হামলার নিন্দা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী...

৮০ লাখ টাকায় পাইয়ে দেবেন দোকানের অনুমতি! স্বরূপের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মহিলার

টলিউডে তোলাবাজি ও শ্লীলতাহানির পর ফের মারাত্মক অভিযোগ স্বরূপ বিশ্বাসের (Swarup Biswas) বিরুদ্ধে। গত রবিবার রিজেন্ট পার্ক থানায়...

মোহনবাগানের নতুন কোচের নাম নিয়ে রইল বড় আপডেট, মণিপুরে আহত দলের ফুটবলার

আসন্ন মরশুমে সার্জিও লোবেরা যে কোচ থাকছেন না মোহনবাগান(Mohun Bagan) দলে তা আগেই নিশ্চিত হয়ে গিয়েছে। কে হতে...

নন্দীগ্রামের পর ভবানীপুর! ভোটের ফলকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা মমতার

ভবানীপুরে ভোটের ফলকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে (Kolkata High Court) মামলা দায়ের করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...