Monday, April 13, 2026

“গৌরীকে বিয়ে করে ফেলেছি”, আমিরের মন্তব্যে নতুন গুঞ্জন বলিউডে

Date:

Share post:

বলিউডের মিস্টার পারফেকশনিস্ট তৃতীয়বার বিয়েটা কি সেরে ফেললেন? প্রেমিকা গৌরী স্প্র্যাটের Gauri Spratt) সঙ্গে সম্পর্কের কথা আগেই স্বীকার করেছিলেন আমির খান (Aamir Khan)। এবার এক ধাপ এগিয়ে বিষয়টাকে অফিসিয়াল করে ফেলেছেন কিনা তা নিয়ে গুঞ্জন শুরু বলিউডে (Bollywood)। মায়ানগরীতে কান পাতলে শোনা যাচ্ছে অতীত ভুলে নতুন করে জীবনের ইনিংস শুরু করেছেন বড়পর্দার ‘র‍্যাঞ্চো’। কিন্তু এত কিছু ঘটলো কবে? উত্তর দিয়েছেন অভিনেতা নিজেই।

নিজের জন্মদিনের দিন লাস্যময়ী প্রেমিকার সঙ্গে সকলের আলাপ করিয়ে দেন আমির। কিরনের সঙ্গে বিয়ে ভেঙে যাওয়ার পর সুপারস্টার নাকি ‘দঙ্গল’ খ্যাত অভিনেত্রী ফতিমা সানা শেখের প্রেমে পড়েছিলেন। অন্তত মাস দু- তিনেক তো এমন গুঞ্জনে সরগরম ছিল হিন্দি বিনোদন জগত। যদিও বলিউড মাধ্যম সূত্রে খবর, ২ বছর আগে গৌরীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন আমির। জল্পনাযজ্ঞে ঘৃতাহূতি দিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের প্রেমজীবন নিয়ে কথা বলতে গিয়ে উচ্ছ্বসিত হয়ে পড়েন বলিউড তারকা। সেখানেই তিনি জানান বিয়ের কথা। আমির বলেন, “আমরা একসঙ্গে রয়েছি। একে-অপরের বিষয়ে ভীষণই সিরিয়াস এবং প্রতিশ্রুতিবদ্ধ। সেটা কিন্তু আপনারাও সকলে জানেন।” তাতেও বিষয়টা লিভ ইন না বিয়ে পরিষ্কার না হওয়ায় অভিনেতা নিজেই সবটা খোলসা করেন। তিনি জানান, “আসলে আমি মনে মনে গৌরীকে বিয়ে করে ফেলেছি। এবার কবে সেটা আনুষ্ঠানিকভাবে হবে, আদৌ হবে কিনা সেটা সময়ের উপর নির্ভর করছে। আমাদের সম্পর্কটা এগোনোর সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নেব।”

 

Related articles

অবাধ ভোট করতে তৎপর কমিশন, টোল ফ্রি নম্বর ও ই-মেইল চালু করল সিইও দফতর 

অবাধ ও শান্তিপূর্ণ ভোট সুনিশ্চিত করতে এবার আরও এক ধাপ এগোল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। সোমবার খোদ...

ফের অতিসক্রিয়তা কমিশনের! ভোটের ১০ দিন আগে রাজ্যে নতুন পুলিশ পর্যবেক্ষক 

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট যত এগিয়ে আসছে, বাংলার ভোট-যুদ্ধে নজরদারি ততই আটসাঁটো করছে নির্বাচন কমিশন। ভোট শুরুর মাত্র ১০...

মহিলাদের বিশ্বকাপে রেকর্ড পুরস্কারমূল্য,টাকার অঙ্ক শুনলে চমকে যাবেন

এক মাস আগেই শেষ হয়েছে পুরুষদের টি২০ বিশ্বকাপ। মহিলাদের টি২০ বিশ্বকাপ (Women’s T20 World Cup 2026) শুরুর আর...

শুধু দক্ষিণ কলকাতাতেই ৪০০ স্পর্শকাতর বুথ! শুরু পোস্টাল ভোট

নির্বাচনে কোনওরকম ঢিলে মনোভাব দেখাচ্ছে না রাজ্য পুলিশ। কলকাতা পুলিশের তরফেও শহরের প্রতিটি ক্ষেত্রকে কড়া নজরদারির মধ্যে রাখা...