Sunday, April 5, 2026

উইম্বলডনের গ্যালারিতে বিরুস্কা, এক দশক পেরিয়ে প্রেম এখনও তরতাজা

Date:

Share post:

খেলা না থাকলে বিরাট কোহলি (Virat Kohli) এখন পরিবারের সঙ্গে লন্ডনেই থাকতে পছন্দ করেন। সেই মতো স্ত্রী অনুষ্কা শর্মা (Anushka Sharma) ও পুত্র- কন্যাকে নিয়ে আপাতত ব্রিটিশ ভূমিতেই রয়েছেন ভারতীয় ক্রিকেটের কিং। যদিও এই মুহূর্তে তিন ইন্ডিয়া ইংল্যান্ডে টেস্ট সিরিজ খেলছে কিন্তু ক্রিকেট স্টেডিয়ামে নয় বরং উইম্বলডনের (Wimbledon) গ্যালারিতে সোমবার ক্যামেরাবন্দি হলেন বিরুস্কা। প্রেমের সম্পর্কের দশ বছর পরেও যেভাবে তাঁরা একসঙ্গে জীবনের ছোট বড় নানা মুহূর্ত উপভোগ করেন তার প্রশংসায় পঞ্চমুখ নেট পাড়া।

নোভাক জকোভিচের ম্যাচ দেখলেন তারকা দম্পতি। থেকে টেনিস তারকার থেকে বেশি ভাইরাল হল কোহলিদের ছবি।এক দশক আগে তাঁদের প্রেমের সাক্ষী ছিল উইম্বলডন। দশ বছর পরও ফিরল সেই চেনা ছবি। যেখানে তারকা জুটি মানেই বিচ্ছেদের খবর, সেখানে বিরুস্কাকে ব্যতিক্রমী উদাহরণ বলে মনে করেন অনুরাগীরা। গত কয়েকদিন ধরে লন্ডনের পথে তাঁদের হেঁটে বেড়ানোর ছবি-ভিডিও ভাইরাল হয়েছিল। সোমবার জকোভিচ বনাম অ্যালেক্স দিমিনউর ম্যাচ দেখছিলেন তারকা দম্পতি। পরে ম্যাচের একটি ছবি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেন বিরাট(VK ) নিজেই। শুভেচ্ছা জানান নোভাককে। এরপরই অনুরাগীদের স্মৃতিচারণায় ফিরেছে ২০১৫ সালের ছবি। তখনকার প্রেমিকা অনুষ্কাকে নিয়ে টেনিস ম্যাচ দেখতে গিয়েছিলেন বিরাট। তার বছরদুয়েক পরে সাতপাকে বাঁধা পড়েন দু’জনে। ১০ বছরেও ‘পাওয়ার কাপলে’র প্রেম এতটুকু কমেনি, এমনটাই মনে করছেন নেটিজেনরা। দুটি ছবি পাশাপাশি বসিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা শুরু ফ্যানেদের।

 

 

Related articles

‘নিজের ঘর’, উৎপল সিনহার কলম

প্রিয়তম , আমি নিশ্চিত যে আমি পাগল হয়ে যাচ্ছি। আমার মনে হচ্ছে , আমরা এই ভয়াবহ সময়ের মধ্যে দিয়ে...

ভোট প্রচারে আজ মুর্শিদাবাদে জোড়া জনসভা, দুপুরে বহরমপুরে রোড-শো মুখ্যমন্ত্রীর 

বাংলার দুয়ারে নির্বাচন, তৃণমূলসুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করার লক্ষ্যে রাজ্যজুড়ে ঘাসফুলের কর্মী সমর্থকদের উৎসাহ...

Sunday Feature: আজীবন অবিবাহিত অটল কেন দত্তক নিয়েছিলেন বান্ধবীর মেয়েকে?

চল্লিশের দশকের গোয়ালিয়র। ভিক্টোরিয়া কলেজের লাইব্রেরিতে ধুলো জমা ভারী বইয়ের তাকে লুকানো ছিল এক পশলা নরম রোদ। সেখানেই...

বারবার হার্ট অ্যাটাক, হাসপাতালে ভর্তি পরিচালক অগ্নিদেব 

সময়টা সত্যিই ভালো যাচ্ছে না বাংলা ইন্ডাস্ট্রির জন্য। উদ্বেগ বাড়িয়ে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হলেন টলিউড পরিচালক...