Tuesday, April 14, 2026

প্রকল্প অনুমোদনে দফতরগুলিকে নির্দিষ্ট আর্থিক ক্ষমতা দিল রাজ্য

Date:

Share post:

প্রকল্প রূপায়ণে গতি আনতে এবার প্রশাসনিক দফতরগুলিকে নির্দিষ্ট আর্থিক ক্ষমতা দিল রাজ্য সরকার। নবান্ন থেকে অর্থ দফতরের জারি করা নতুন নির্দেশিকায় কমিয়ে আনা হয়েছে প্রকল্প অনুমোদনের ঊর্ধ্বসীমা, যদিও দ্রুততা বজায় রাখতে কিছু ক্ষেত্রে প্রশাসনিক স্তরে ছাড়ও রাখা হয়েছে।

নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, জনপথ, সেচ ও জলপথ, জনস্বাস্থ্য কারিগরি, জলসম্পদ উন্নয়ন, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ, নগরোন্নয়ন ও পুর বিষয়ক, এবং পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়ন দফতরের সচিবরা এখন সর্বোচ্চ ৩ কোটি টাকা পর্যন্ত প্রকল্পে প্রশাসনিক ও আর্থিক অনুমোদন দিতে পারবেন। তবে এই অনুমোদনের জন্য সংশ্লিষ্ট আর্থিক উপদেষ্টার সম্মতি আবশ্যিক।

পশ্চিমাঞ্চল উন্নয়ন, উত্তরবঙ্গ উন্নয়ন এবং সুন্দরবন বিষয়ক দফতরের জন্য অনুমোদনের সীমা নির্ধারিত হয়েছে ১ কোটি টাকা। আবাসন, শিল্প ও বাণিজ্য, ক্ষুদ্র-মাঝারি ও বস্ত্র শিল্প এবং গৃহ ও পার্বত্য বিষয়ক দফতরের ক্ষেত্রে সীমা ৭৫ লক্ষ টাকা পর্যন্ত। অন্যান্য দফতরের জন্য এই সীমা ৫০ লক্ষ টাকায় বেঁধে দেওয়া হয়েছে। এর ঊর্ধ্বে কোনও প্রকল্প অনুমোদনের জন্য অবশ্যই অর্থ দফতরের ছাড়পত্র লাগবে।

২০২৩ সালের ২৮ অগস্ট যে বিজ্ঞপ্তি জারি হয়েছিল, তাতে একাধিক দফতর ৫ কোটি টাকা পর্যন্ত অনুমোদন দিতে পারত। সেই তুলনায় নতুন সীমা অনেকটাই কম। নবান্ন সূত্রের মতে, প্রকল্প রূপায়ণে যাতে দেরি না হয়, সেই উদ্দেশ্যেই এই নতুন কাঠামো তৈরি হয়েছে। পাশাপাশি রাজ্যের আর্থিক শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে অনুমোদনের ঊর্ধ্বসীমা কমিয়ে আনা হয়েছে। প্রশাসনিক ক্ষমতা ও আর্থিক দায়িত্বের ভারসাম্য রেখে এই পদক্ষেপ রাজ্যের উন্নয়ন প্রকল্পগুলিকে আরও কার্যকর করে তুলবে বলেই মনে করছে প্রশাসন।

আরও পড়ুন – বেকসুর খালাসের দাবিতে হাইকোর্টে সঞ্জয়

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

ভিনেশের গ্রেফতারি ভয়ঙ্কর ও ন্যক্কারজনক: এজেন্সির ‘ভয় দেখানোয়’ তোপ অভিষেকের

নির্বাচন এলেই সক্রিয় হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, এটাই কেন্দ্রের বিজেপি সরকার জমানার দস্তুর। সেটাই আরও একবার ভয়ঙ্করভাবে প্রমাণ...

‘হিম্মত থাকলে ২০২৪-এর তালিকায় ভোট হোক’! দুর্গাপুর থেকে বিজেপিকে সরাসরি চ্যালেঞ্জ মমতার

ষড়যন্ত্র করে বৈধ ভোটারদের নাম বাদ দিয়েছে নির্বাচন কমিশন ও বিজেপি। কিন্তু হিম্মত থাকলে ২০২৪-এর ভোটার তালিকায় ভোট...

কয়লা-কাণ্ডে জালে আইপ্যাক কর্তা: দিল্লি থেকে গ্রেফতার ভিনেশ

দেশজুড়ে ফের সক্রিয় কেন্দ্রীয় এজেন্সি। দেশের একাধিক রাজ্যে নির্বাচন আবহে এবার গ্রেফতার করা হল আইপ্যাকের (IPAC) অন্যতম কর্ণধার...

ডিটেনশন ক্যাম্পে যাওয়ার চেয়ে মরণ শ্রেয়! রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যু চাইলেন অবসরপ্রাপ্ত শিক্ষিকা-সহ ছয় 

ভোটার তালিকায় নাম বাদ পড়ার আশঙ্কায় এবং নাগরিকত্ব হারানোর আতঙ্কে এ বার রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন জানালেন হুগলি...