Tuesday, March 24, 2026

চরম ব্যর্থতা ফুটবল ফেডারেশনের! ISL শুরু সম্ভব নয়, জানালো আয়োজক সংস্থা

Date:

Share post:

চুক্তি সম্পন্ন করতে পারল না ভারতের ফুটবল ফেডারেশন। যার জেরে স্থগিত করে দেওয়া হল এবছরের ইন্ডিয়ান সুপার লিগ-এর (ISL) মত গুরুত্বপূর্ণ ও জনপ্রিয় ফুটবল প্রতিযোগিতা। বিজেপি জামানায় শিক্ষা সংস্কৃতিতে যেভাবে বারবার ধাক্কা লেগেছে, তার ঢেউ এবার এসে লাগলো ভারতীয় ঘরোয়া ফুটবলেও।

আইএসএল-এর আয়োজক সংস্থা ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেড-এর (FSDL) তরফে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (AIFF) এবং আইএসএল-এ (ISL) অংশগ্রহণকারী সব ক্লাবগুলিকে চিঠি দিয়ে জানানো হলো ২০২৫-২৬ আইএসএল (ISL) স্থগিত রাখার কথা। তার কারণ হিসেবে তুলে ধরা হল, সংস্থার সঙ্গে এআইএফএফ-এর (AIFF) চুক্তি (contract) সংক্রান্ত অনিশ্চয়তাকে।

এফএসডিএল-এর (FSDL) সঙ্গে এআইএফএফ-র (AIFF) চুক্তি শেষ হচ্ছে ৮ ডিসেম্বর ২০২৫। সাধারণত আইএসএল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় সেপ্টেম্বর থেকে এপ্রিল মাসের মধ্যে। ফলে এ বছরের প্রতিযোগিতা চলার মধ্যেই সেই চুক্তি (contract) শেষ হয়ে যাবে। অথচ এখনো আইএফএ-র তরফে চুক্তির পুনর্নবীকরণের কোনও উদ্যোগ নেওয়া হয়নি। এর ফলে আয়োজক সংস্থা এফএসডিএল স্পষ্ট জানিয়েছে, কোনও নিশ্চিত চুক্তির না থাকায় ডিসেম্বরের পরে তাদের পক্ষে কোনও পরিকল্পনা, আয়োজন বা ২০২৫-২৬ আইএসএল-কে বাণিজ্যিকরণের প্রক্রিয়া করা সম্ভব নয়।

আরও পড়ুন: কাজ করল না ভারতীয় পেস বোলিং অ্যাটাক, লর্ডসে সাবধানী ক্রিকেট ইংল্যান্ডের

আইএসএল-এর আয়োজক সংক্রান্ত বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে। এফএসডিএল-এর ক্লাবগুলিকে পাঠানো চিঠিতে স্পষ্ট জানানো হয়েছে সেই কথা। কিন্তু এই চুক্তি পুনর্নবীকরণের বিষয়টিকে এখনও হালকা ভাবেই দেখা হয়েছে, তা উল্লেখ করা হয়েছে চিঠিতে। ফলে এআইএফএফ-র তরফ থেকে কোনও কন্ট্রাকচুয়াল স্ট্রাকচার তৈরি না হওয়ায় প্রতিযোগিতা সংঘটিত করা সম্ভব হচ্ছে না।

Related articles

প্রকাশিত হল প্রথম সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট! কীভাবে দেখবেন? জানুন

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সোমবার রাত বারোটার ঠিক কয়েক মিনিট আগে প্রথম অতিরিক্ত ভোটার তালিকা (সাপ্লিমেন্টারি লিস্ট) প্রকাশ...

হিংসা ও ভয়মুক্ত ভোট সুনিশ্চিত করতে কড়া নবান্ন, জেলাশাসকদের বিশেষ নির্দেশিকা মুখ্যসচিবের

আসন্ন বিধানসভা নির্বাচন যাতে সম্পূর্ণভাবে অবাধ, শান্তিপূর্ণ এবং ভয়মুক্ত পরিবেশে সম্পন্ন হয়, তার জন্য এবার কোমর বেঁধে নামল...

ভোটের মুখে মহকুমাশাসক স্তরেও কোপ, রাজ্যে একযোগে ৭৩ জন রিটার্নিং অফিসারকে সরাল কমিশন

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক রদবদলে বেনজির সক্রিয়তা দেখাচ্ছে নির্বাচন কমিশন। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং জেলাশাসকদের...

ভোট মিটলেই ফের তদন্তের মুখে শুভেন্দু, স্থগিতাদেশ দিলেও ছাড়ল না আদালত

স্বস্তি মিলল, তবে তা নেহাতই সাময়িক। খড়দহ থানার দায়ের করা বিতর্কিত মন্তব্য সংক্রান্ত মামলায় নন্দীগ্রাম ও ভবানীপুরের বিজেপি...