Monday, April 6, 2026

প্রতিবেশীদের কটাক্ষের কারণে হরিয়ানার টেনিস খেলোয়াড় মেয়েকে খুন! আজব দাবি ধৃতের

Date:

Share post:

মেয়ে রাজ্যের মধ্যে টেনিস প্লেয়ার (Tennis Player) হিসেবে নিজের নাম উজ্জ্বল করেছে। শুধু তাই নয়, হরিয়ানায় শিশুদের জন্য একটি প্রশিক্ষণ অ্যাকাডেমি খোলার স্বপ্নও দেখেছিল সে। কিন্তু মেয়ের কাজকে সমর্থন করতে পারেননি বাবা। সঙ্গে আবার প্রতিবেশীদের কটাক্ষ ইন্ধন জুগিয়ে ছিল। এই কারণে বৃহস্পতিবার নিজের বাড়িতেই খুন হতে হল হরিয়ানার (Haryana) রাজ্যস্তরের ২৫ বছর বয়সি টেনিস খেলোয়াড় রাধিকা যাদবকে (Radhika Yadav)। খুনের অভিযোগে গ্রেফতার তাঁর বাবা দীপক। পুলিশের জেরায় তাঁর আজব দাবি, “মেয়ের পয়সায় খাচ্ছিস” বলে প্রতিবেশীদের খোঁচা শুনতে হচ্ছিল বলে রাধিকাকে মারতে একটুও হাত কাঁপেনি তাঁর।

গুরগাঁওয়ের ৫৭ নম্বর সেক্টরের সুশান্তলোক এলাকায় দোতলা বাড়িতে বাবার সঙ্গেই থাকতেন রাধিকা। নীচে থাকেন কাকা কুলদীপ যাদব। তিনিই FIR করেন। নিজের জবানবন্দি মৃতার কাকা পুলিশকে জানিয়েছেন, সকাল সাড়ে ১০টা নাগাদ হঠাৎই বিকট শব্দ শোনেন। প্রথমে ভেবেছিলেন, দোতলায় কোনও বিস্ফোরণ হয়েছে। প্রেসার কুকার ফেটেছে বলে মনে হয়েছিল। উপরে উঠে দেখেন রাধিকা খুন হয়েছেন! পুলিশকে কুলদীপ জানিয়েছেন, ঘটনার সময় দোতলায় ছিলেন তাঁর দাদা, ভাইঝি এবং বৌদি মঞ্জু যাদব। কুলদীপের কথায়, ‘‘আমার দাদার কাছে একটি লাইসেন্সপ্রাপ্ত রিভলবার ছিল। ঘটনাস্থলে সেটা পড়েছিল। তা থেকেই বুঝতে পারি দাদা খুন করেছে। ” অভিযুক্ত দীপক জানান, পরিকল্পনামতো নিজের এলাকাতে একটি প্রশিক্ষণকেন্দ্র চালু করেন রাধিকা।তিনি চেয়েছিলেন এই অ্যাকাডেমি বন্ধ করে দিন রাধিকা, যা নিয়ে দু’জনের মধ্যে প্রায়ই কথা কাটাকাটি হত। কিন্তু বাবার প্রস্তাবে রাজি ছিলেন না হরিয়ানার টেনিস প্লেয়ার। সেই নিয়ে বচসার জেরেই মেয়েকে গুলি করে খুন করেন বলে পুলিশকে জানিয়েছেন ধৃত বাবা। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

Related articles

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...