Saturday, April 4, 2026

জোকা IIM ধর্ষণ কাণ্ডে অ্যাসিস্ট্যান্ট কমিশনারের নেতৃত্বে ৭ সদস্যের SIT গঠন রাজ্যের

Date:

Share post:

দেশের এলিট ক্লাস শিক্ষাপ্রতিষ্ঠান জোকা আইআইএমের (IIM Joka) হস্টেলে ধর্ষণের অভিযোগ ঘিরে একাধিক ধোঁয়াশা তৈরি হয়েছে। সত্য অনুসন্ধানে এবার অ্যাসিস্ট্যান্ট কমিশনারের নেতৃত্বে ৭ সদস্যের SIT গঠন করল রাজ্য সরকার। একদিকে অভিযোগকারীনির বাবার দাবি তাঁর মেয়ের উপর কোনও নির্যাতন হয়নি, অন্যদিকে আক্রান্ত তরুণী নিজেই ধর্ষণের কথা জানিয়েছেন – সত্যি মিথ্যে যাচাই করতে এবার বিশেষ তদন্তকারী দলেই আস্থা রাখছে লালবাজার (KP)। রবিবার ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি সিটের সদস্যরা নির্যাতিতার সঙ্গেও কথা বলতে পারেন বলে মনে করা হচ্ছে।

কেন্দ্রীয় সরকারের অধীনস্থ শিক্ষা প্রতিষ্ঠানে ধর্ষণের অভিযোগে তোলপাড় রাজ্য। সূত্র মারফত খবর, এলাকার সিসিটিভি ফুটেজও সংগ্রহ করা হচ্ছে। শুক্রবার আলিপুর কোটে নির্যাতিতার মায়ের গোপন জবানবন্দি রেকর্ড করেছে পুলিশ। ইতিমধ্যেই দ্বিতীয় বর্ষের ম্যানেজমেন্ট পড়ুয়াকে গ্রেফতার করা হয়েছে। নির্যাতিতা অভিযোগ করেছেন তাকে মাদক জাতীয় কোন পানীয় খাইয়ে ধর্ষণ করা হয়েছে। অথচ আক্রান্ত তরুনীর বাবা বলেন, তাঁর মেয়েই তাঁকে জানিয়েছেন যে ধর্ষণের কোনও ঘটনাই ঘটেনি। পাশাপাশি, অভিযুক্ত না নির্যাতিতা কে কার সাইকোলজিক্যাল কাউন্সিলর ছিলেন তা নিয়েও ধোঁয়াশা তৈরি হয়েছে। ঘটনার দিন রাতে শুক্রবারে রাতে মহিলা হস্টেলে ঢুকলেন কী করে এবং অভিযুক্ত পড়ুয়া কতটা প্রভাবশালী এই বিষয়গুলোও জানার চেষ্টা করছে বিশেষ তদন্তকারী অফিসাররা।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...