Wednesday, June 24, 2026

শূন্য হয়ে মহাশূন্যে গিয়েছে: প্রতিবাদ-মঞ্চ থেকে বামেদের নিশানা তৃণমূল সুপ্রিমোর

Date:

Share post:

ভিনরাজ্যে বাংলাভাষীদের উপর আক্রমণের প্রতিবাদে বৃষ্টি মাথায় রাজপথে মিছিল করেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় (Mamata Banerjee)। মিছিল শেষে ডোরিনা ক্রসিং-এর মঞ্চ থেকে বিরোধীদের একতিরে নিশানা করেন তৃণমূল সভানেত্রী। বামেদের তীব্র কটাক্ষ করেন মমতা।

বিজেপি ও সিপিএমকে (CPIM) রাম-বাম-গদাই-মাধাই জোট বলে একসঙ্গে বিঁধেছেন মুখ্যমন্ত্রী। বলেন, “শূন্য হয়ে মহাশূন্যে গেছে যারা, তারাও আবার ভোটে খুন-দখলের স্বপ্ন দেখছে। বাংলার মানুষ সব দেখছে, চিহ্নিত করছে।” এর পরে বাম জমানায় একের পর এক কেশপুর, ছোট আঙারিয়া থেকে চমকাইতলার উদাহরণ তুলে তৃণমূল সভানেত্রী অভিযোগ করেন, ক্ষমতায় এলে আবার ওই খুন-জখমের রাজনীতি করবে সিপিএম। কৃষকদের উপর গুলি চালাবে, শ্রমিকদের উপর গুলি চালাবে- অভিযোগ মমতার।

বিজেপির (BJP) সঙ্গে হাতে হাতে মিলিয়ে, জগাই-মাগাই-গদাই বাংলায় ষড়যন্ত্র করছে বলে তীব্র আক্রমণ করেন মমতা। সবাইকে বলেন, ভোটার তালিকায় নাম তুলতে প্রয়োজনে একদিন অফিস কামাই করে গিয়ে নাম তুলে আসতে। তৃণমূল নেত্রীর (Mamata Banerjee) অভিযোগ, অন্য় রাজ্যে বসে বাংলার ভোটার তালিকায় নাম কাটা হচ্ছে।
আরও খবরবিজেপির দালাল নির্বাচন কমিশন: ঝাঁঝালো আক্রমণ মুখ্যমন্ত্রীর

Related articles

যোগী-রাজ্যে ঝলসে মৃত তরুণীর নিথর দেহ এল জগৎবল্লভপুরের বাড়িতে 

উত্তরপ্রদেশের লখনৌয়ে আগুনে পুড়ে মৃত হাওড়ার জগৎবল্লভপুরের তরুণী অনামিকা সামন্তর (২৭) কফিনবন্দী নিথর দেহ বুধবার আনা হল জগৎবল্লভপুরের...

মোদি সরকার গায়ের জোরে বাড়াল ৩ ভ্যাকসিনের দাম!

জ্বালানির পর এবার বাড়ল ভ্যাকসিনের দাম। বিসিজি, মিজলস-রুবেলা এবং মিজলস—এই তিনটি অপরিহার্য ভ্যাকসিনের সিলিং প্রাইস বাড়িয়ে দিল মোদি...

বিজেপি অফিসে ডেকে মোটা টাকার হুমকি, আত্মঘাতী ব্লক তৃণমূল নেতা

বিজেপি পার্টি অফিসে (BJP party office) ডেকে মোটা অঙ্কের টাকা দাবি ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিজেপি...

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...