Tuesday, April 7, 2026

গুপ্তচরবৃত্তির অভিযোগে ভূস্বর্গ থেকে গ্রেফতার সেনাকর্মী!

Date:

Share post:

পহেলগামে জঙ্গি হামলার পর থেকে গুপ্তচরবৃত্তির অভিযোগে একাধিককে পাকড়াও করা হয়েছে। এবার এক ভারতীয় সেনা জওয়ানকে গ্রেফতার করল পঞ্জাব পুলিশ (Punjab Police)। গত ১৪ জুলাই দেবেন্দর সিং নামে এক সেনা জওয়ানকে জম্মু-কাশ্মীরের উরি (Uri Sector) গ্রেফতার করা হয়। ১৫ জুলাই দেবেন্দরকে মোহালি আদালতে হাজির করানোর পর বিচারক তাঁকে ৬ দিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন।

পাকিস্তানের ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্সকে (ISI) গোপন সামরিক তথ্য ফাঁস করার অভিযোগ রয়েছে সাঙ্গরুর জেলার নিহালগড় গ্রামের বাসিন্দা দেবেন্দরের বিরুদ্ধে। এর আগে পুলিশ গুপ্তচরবৃত্তির অভিযোগে গুরপ্রীত সিং ওরফে গুরি বা ফৌজি নামে এক প্রাক্তন সেনা জওয়ানকে গ্রেফতার করেছিল। তাঁকে জিজ্ঞাসাবাদের পরেই দেবেন্দরের কথা জানতে পারে পুলিশ।। ২০১৭ সালে পুনের একটি সেনা ক্যাম্পে প্রশিক্ষণের সময় দেবেন্দর এবং গুরির প্রথম দেখা হয়েছিল। এরপরেই তাঁরা দুজনে সিকিম এবং জম্মু-কাশ্মীরে পোস্টিং পেয়েছিলেন। তাঁরা একসঙ্গে কাজ করতেন এবং তাঁদের কাছে গোপন সামরিক তথ্যের অ্যাক্সেসও ছিল। সেখান থেকে তথ্য পাকিস্তানের আইএসআই-এর কাছে পাঠানো হত। মূলত পেন ড্রাইভ এবং ডিস্ক ব্যবহার করে গোপন তথ্য পাচার করা হত পাকিস্তানের আইএসআই (ISI ) কর্মীদের কাছে। ইতিমধ্যে গুরির কাছ থেকে দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

Related articles

ভোট প্রচারে আজ উত্তরবঙ্গে অভিষেক 

নির্বাচন যত এগিয়ে আসছে ততই প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস (TMC)। মঙ্গলবার উত্তরবঙ্গের তিনটি জনসভা করবেন দলের সর্বভারতীয়...

আজ নদিয়ার ৩ প্রার্থীর সমর্থনে জনসভা মমতার, প্রচার করবেন বনগাঁ-হাবরাতেও

বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) প্রচারে মঙ্গলবার নদিয়া জেলার (Nadia) তিন গুরুত্বপূর্ণ কেন্দ্র চাকদহ, কল্যাণী ও হরিণঘাটার...

আজ থেকে টলিপাড়ায় কর্মবিরতি! সকালে টেকনিশিয়ানস স্টুডিওতে হাজিরার নির্দেশ আর্টিস্টস ফোরামের 

শ্যুটিংয়ে শিল্পীদের নিরাপত্তার দাবিতে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছে আর্টিস্টস ফোরাম (Artists Forum)। সেইমতো এদিন সকাল দশটায়...

ছিঃ, সত্যজিৎকে অপমান! গেরুয়া শিবিরের ‘অসভ্যতা’র বিরুদ্ধে গর্জে উঠল নেট মাধ্যম 

বাঙালির সংস্কৃতিমনস্কতায় আঘাত হানতে এবার আসরে নামল গেরুয়া শিবির। বিশ্ববরেণ্য অস্কারজয়ী পরিচালক সত্যজিৎ রায় থেকে শুরু করে তাঁর...