Friday, June 26, 2026

ডোমজুড়ের কারখানায় অগ্নিকাণ্ড, পুড়ে ছাই গোডাউন 

Date:

Share post:

হাওড়ার (Howrah) ডোমজুড়ের বিপন্নপাড়ার একটি গোডাউনে আগুন (Domjur Fire) লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে কারখানার কর্মী যখন রান্না করছিলেন তখন গ্যাস সিলিন্ডার থেকে আগুন লেগে যায় বলে প্রাথমিক অনুমান। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলের দুটি ইঞ্জিন। আগুন নেভানোর কাজে হাত লাগান স্থানীয়রাও। হতাহতের কোনও খবর নেই তবে পুরো গোডাউন পুড়ে ছাই হয়ে গেছে বলে জানা গেছে।

গত এপ্রিল মাসেই ডোমজুড়েরই উত্তর ঝাপড়দহ এলাকার একটি রাসায়নিক কারখানায় আগুন লাগে। অগ্নিকাণ্ডের তীব্রতা এতটাই বেশি ছিল যে দমকলের ১৫ টা ইঞ্জিন নিয়ে গিয়েও আগুন নিয়ন্ত্রণে আনতে রীতিমতো হিমশিম খেতে হয় কর্মীদের। সপ্তাহখানেক আগে বারাসতের এক কারখানাতেও আগুন লাগার খবর মিলেছিল। এবার ডোমজুড়ে ফের অগ্নিকাণ্ডের ঘটনায় স্থানীয়দের মধ্যে যথেষ্ট আতঙ্ক ছড়িয়েছে। ঠিক কী কারণে আগুন লাগল তা খতিয়ে দেখা হচ্ছে।

 

Related articles

পঞ্চম শ্রেণির পড়ুয়ার উপর অমানবিক নির্যাতন! অধরা অভিযুক্ত

সামান্য এক ঘটনাকে কেন্দ্র করে সামনে এসেছে শিউরে উঠার মতো নির্যাতনের অভিযোগ। দক্ষিণ ২৪ পরগনার (South 24 Pargana)...

আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি খুনে গ্রেফতার ১০

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari) বিধানসভায় নির্দেশের পরেই অ্যাকশন। দীর্ঘ আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি (CPM Couple Murder...

এবার সরকারি কর্মীদের সাপ্তাহিক ছুটিতেও কোপ! বিজ্ঞপ্তি জারি নবান্নের

বেসরকারি সংস্থায় এই বিড়ম্বনা আছেই- মালিকপক্ষের মর্জিতে ছুটির দিনেও অফিসে আসতে হয় অনেক কর্মীকেই। কিন্তু শনি-রবি বা ছুটির...

বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার সরবরাহ সংক্রান্ত বিধিনিষেধ প্রত্যাহার কেন্দ্রের!

হরমুজ জটিলতা কাটতেই এবার দেশে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার সরবরাহ (LPG cylinder crisis) সংক্রান্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা সিদ্ধান্ত নিল...