Friday, June 26, 2026

শক্তি বাড়ালো ভারতের এয়ার ডিফেন্স, লাদাখে নিখুঁতভাবে টার্গেট ধ্বংস আকাশ প্রাইমের

Date:

Share post:

শক্তি বাড়লো ভারতের আকাশ ক্ষেপণাস্ত্রের (Akash Missile)। মিসাইলটির নতুন ভার্সনের টেস্ট করল ভারতীয় সেনা। সূত্রের খবর লাদাখে নিখুঁতভাবে টার্গেট ধ্বংস করে নিজের ক্ষমতার জানান দিল ‘আকাশ প্রাইম’ (Akash Prime)। সেনা (Indian Army) সূত্রে জানা গেছে আকাশ মার্ক ১ ও আকাশ মার্ক ১এস-এর নয়া ভ্যারিয়্যান্ট হল আকাশ প্রাইম। লাদাখে টেস্ট রানে সফল হয়েছে এই মিসাইলটি।

পাকিস্তানের বিরুদ্ধে ভারতের ‘অপারেশন সিন্দুর’ (Operation Sindoor) বুঝিয়ে দিয়েছে এয়ার ডিফেন্সে ভারত এখন কতটা শক্তিশালী। আকাশ মিসাইল এর আগেই নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছে। এবার এসে গেল তার নয়া রূপ। ভূপৃষ্ঠ থেকে প্রায় সাড়ে চার হাজার মিটারেরও বেশি উচ্চতায় লক্ষ্যভেদে সক্ষম সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি এই ক্ষেপণাস্ত্র। এই মিসাইলের সফল টেস্ট রানের কথা উল্লেখ করে সোশ্যাল মিডিয়া প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং লেখেন, ‘১৬ জুলাই লাদাখ সেক্টরে উচ্চ উচ্চতায় আকাশ প্রাইম দু’টি এরিয়াল হাই স্পিড মনুষ্যবিহীন লক্ষ্যবস্তু সফলভাবে ধ্বংস করায় ভারত এক উল্লেখযোগ্য মাইলফলক অর্জন করেছে। এটি ভারতীয় সেনাবাহিনীর আকাশের নতুন রূপ।’

 

Related articles

পঞ্চম শ্রেণির পড়ুয়ার উপর অমানবিক নির্যাতন! অধরা অভিযুক্ত

সামান্য এক ঘটনাকে কেন্দ্র করে সামনে এসেছে শিউরে উঠার মতো নির্যাতনের অভিযোগ। দক্ষিণ ২৪ পরগনার (South 24 Pargana)...

আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি খুনে গ্রেফতার ১০

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari) বিধানসভায় নির্দেশের পরেই অ্যাকশন। দীর্ঘ আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি (CPM Couple Murder...

এবার সরকারি কর্মীদের সাপ্তাহিক ছুটিতেও কোপ! বিজ্ঞপ্তি জারি নবান্নের

বেসরকারি সংস্থায় এই বিড়ম্বনা আছেই- মালিকপক্ষের মর্জিতে ছুটির দিনেও অফিসে আসতে হয় অনেক কর্মীকেই। কিন্তু শনি-রবি বা ছুটির...

বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার সরবরাহ সংক্রান্ত বিধিনিষেধ প্রত্যাহার কেন্দ্রের!

হরমুজ জটিলতা কাটতেই এবার দেশে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার সরবরাহ (LPG cylinder crisis) সংক্রান্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা সিদ্ধান্ত নিল...