Monday, April 6, 2026

বাংলাভাষীদের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র! ডিএল রায়কে স্মরণ প্রয়োজন: জন্মজয়ন্তীতে শ্রদ্ধা জানিয়ে পোস্ট মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

আজ যখন বাংলা ভাষা ও বাঙালিদের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে, সেই সময় দ্বিজেন্দ্রলালের রচনাগুলি আরও বেশি প্রাসঙ্গিক। বিখ্যাত কবি, নাট্যকার ও গীতিকার দ্বিজেন্দ্রলাল রায়ের জন্মজয়ন্তীতে শ্রদ্ধা জানিয়ে লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। দ্বিজেন্দ্রলাল রায়ের তথা ডিএল রায়ের (D L Ray) গান, কবিতা সেই সময় স্বাধীনতা সংগ্রাম ও দেশপ্রেমের উদ্বুদ্ধ।

এখন যখন দেশের বিভিন্ন প্রান্তে বাংলাভাষীদের উপর আক্রমণ হেনস্থা খবর পাওয়া যাচ্ছে, তখন ডিএল রায়ের (D L Ray) কথা উল্লেখ করেন মমতা। শনিবার, নিজের এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, “প্রখ্যাত দেশপ্রেমিক কবি, নাট্যকার ও গীতিকার দ্বিজেন্দ্রলাল রায়ের জন্মজয়ন্তীতে আমরা তাঁর সৃষ্টির কথা স্মরণ করি এবং বাংলা ভাষা ও সাহিত্যে তাঁর অসামান্য অবদানের জন্য কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানাই।”

এর পরেই ভিনরাজ্যে বাংলাভাষীদের বিরুদ্ধে আক্রমণ প্রসঙ্গ মুখ্যমন্ত্রী লেখেন:
“আজ যখন সারা দেশে বাংলা ভাষা ও বাঙালিদের বিরুদ্ধে একটি গভীর ষড়যন্ত্র চোখে পড়ছে, সেই প্রেক্ষিতে দ্বিজেন্দ্রলাল রায়ের জন্মজয়ন্তীর এই শুভদিনে তাঁর রচনাগুলিকে স্মরণ করার প্রয়োজন আরও জোরালভাবে অনুভূত হচ্ছে।”

মুখ্যমন্ত্রীর কথায়, দ্বিজেন্দ্রলালের লেখা অসংখ্য দেশাত্মবোধক গান ও নাটক ভবিষ্যতেও অনুপ্রেরণার দেবে। মমতা জানান:
“আমি যখন রেলমন্ত্রী ছিলাম, তখন এই মহান কবির সম্মানে আমি ‘ধনধান্য এক্সপ্রেস’-এর সূচনা করি, যে ট্রেন আজও কৃষ্ণনগর – কবির জন্মস্থান থেকে যায়। আমরা তাঁর স্মৃতিকে সম্মান জানিয়ে কলকাতার আলিপুরে নির্মিত একটি অতিপ্রযুক্তি অডিটোরিয়ামের নাম রেখেছি ‘ধনধান্য অডিটোরিয়াম’ এবং আলিপুর সেতুর নাম দিয়েছি ‘ধনধান্য সেতু’।”
আরও খবরবাংলায় ভক্তির নাটক, অসমের কালী মন্দির ভাঙার নির্দেশ বিজেপির! কটাক্ষ তৃণমূলের

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...