Wednesday, April 1, 2026

রাজস্থানে যাত্রীবাহী গরিবরথ এক্সপ্রেস আগুন! গতি কম থাকায় এড়ালো বড় দুর্ঘটনা

Date:

Share post:

চলন্ত ট্রেনে অগ্নিকাণ্ড, চালকের তৎপরতায় প্রাণে বাঁচলেন যাত্রীরা। শনিবার ভোর রাতে মুম্বইয়ের বান্দ্রা থেকে দিল্লির সরাই রোহিলা রুটের গরিব রথ এক্সপ্রেসে হঠাৎ অগ্নিকাণ্ড (Fire breaks out at Garib Rath Express)! রাজস্থানের কাছে ট্রেনের ইঞ্জিনে আগুন লাগলেও গতি অত্যন্ত কম থাকায় লোকো পাইলট দ্রুত পদক্ষেপ করেন। আগুন কোনও কামরা পর্যন্ত পৌঁছাতে পারেনি। যাত্রীরা প্রত্যেকে অক্ষত আছেন বলে জানা গেছে।

শপাঁচেক যাত্রী নিয়ে শুক্রবার রাত সাড়ে ১১ টা নাগাদ যাত্রা শুরু করে গরিব রথ এক্সপ্রেস। ভোরের দিকে ট্রেনটি যখন সদেরা স্টেশন নিয়ে যাচ্ছিল তখন হঠাৎ ইঞ্জিন থেকে আগুন বেরতে দেখেন লোকো পাইলট। ট্রেনের গতি কম থাকায় দ্রুত ব্রেক কষেন তিনি। এরপর যাত্রীদের কামরা থেকে বের করে ট্রেনটি খালি করা হয়। ঘটনাস্থলে পৌঁছে যান রেলের আধিকারিক ও ইঞ্জিনিয়ারা। এদিন সকাল আটটার মধ্যে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে বলে জানা গেছে। অগ্নিকাণ্ডের জেরে সামান্য ব্যাহত হয় ওই রুটের ট্রেন চলাচল। আপাতত পরিষেবা স্বাভাবিক রয়েছে। তবে ইঞ্জিনে কীভাবে আগুন লাগল তা স্পষ্ট নয়। আতঙ্কিত যাত্রীরা রেলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন।

 

Related articles

একধাক্কায় ১২ টাকা ২৮ পয়সা দাম বাড়ল অটোর গ্যাসের, ভাড়া বৃদ্ধির পথে চালকরা! 

এলপিজি সিলিন্ডারের পর এবার দেশজুড়ে অটোর গ্যাসের দাম বাড়ল। মার্চ মাসে তিনবার দাম বৃদ্ধির পর এপ্রিলের প্রথম দিনেই...

রাহুলের মৃত্যুতে ক্ষতিপূরণের দাবি নিয়ে প্রসেনজিতের বাড়িতে মিটিং, হাজির প্রিয়াঙ্কাও 

জনপ্রিয় ধারাবাহিকের শ্যুটিং করতে গিয়ে তালসারীর সমুদ্র সৈকতে মৃত্যু হয়েছে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Bandopadhyay)। দুর্ঘটনার সঠিক...

আজ দক্ষিণে মমতা, উত্তরের তিন জেলায় নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার নির্বাচনী মাসের প্রথম দিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) দক্ষিণবঙ্গের নানুর, বড়ঞা ও নবগ্রামে তিনটি জনসভা করবেন।...

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...